শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। এই বিশেষ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে ‘পিআইবি ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেলে। চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সিবিএফসির তরফে ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বাংলার জয়জয়কার।
আরও পড়ুন:
সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। আর সেরা শিশু শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। সৌরভ পৌলোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবিতে অভিনয় করেছিল এই তিন খুদে শিল্পী। বাংলা ইন্ডাস্ট্রির কাছে আজকের দিনটি নিঃসন্দেহে এক গৌরবময় দিন। শনিবার সন্ধ্যায় এই ঘোষণায় একদিকে যেমন আনন্দে আত্মহারা তেমনই প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছেন টলিউডের বর্ষীয়ান পরিচালক অঞ্জন দত্ত।

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী হিসেবে ‘চালচিত্র এখন’-এর নাম ঘোষণার পর সংবাদ প্রতিদিনে তাঁর আবেগঘন প্রতিক্রিয়া, “মৃণালদা বেঁচে থাকলে খুব খুশি হতেন। মৃণালদাকে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই পর্দায় আনতে চেয়েছিলাম। আশা করছি সেটা আমি করতে পেরেছি। আজ সত্যিই খুব আনন্দ হচ্ছে। এই পুরস্কার আমার কাছে অপ্রত্যাশিত। আজ মনে হচ্ছে এই পরিশ্রম প্রকৃত অর্থে স্বার্থক।” এবার আশা যাক তরুণ পরিচালক সৌরভ পালোধীর কথায়। সকলে যখন তাঁকে শুভেচ্ছা জানাতে ফোন করছেন তখনই খবর দেখেছেন। এটা ছিল তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমি অ্যাকাডেমিতে ছিলাম। হঠাৎ করে অনেক ফোন আসছে তখন খবরটা দেখি। ‘অংক কি কঠিন’-এর তিন খুদে পুরস্কৃত। এটা ওদের কাছে প্রাইজের মতো। এখন বাচ্চারা না বুঝলেও পরে বুঝবে এর অর্থ।” বাংলা এই গৌরবান্বিত অধ্যায়ের শুভ সূচনা কিন্তু, গত মে মাসেই হয়ে গিয়েছে, তা বললে অত্যুক্তি হবে না।

কারণ ২৫ মে পড়ন্ত বিকেলে রাইসিনা হিলসে টলিউডের ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার দিনও বাংলা সিনেমা ও শিশুশিল্পীদের এই সাফল্য আরও একবার টডলিউডের ভিত মজবুত করল তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান