সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং তার স্বামী ভিকি জৈন। জীবনের নানা ওঠাপড়া, ভাঙা-গড়া পেরিয়ে চার বছর আগে ভিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা। আজ সেই বিয়েরই জন্মদিন।
বেশ কিছু বছর আগে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ‘বিগ বস’ শোয়ের হাত ধরে বারবার চর্চায় উঠে এসেছে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য। কিন্তু সেইসব জটিলতা কাটিয়ে ফের সুখী দাম্পত্যযাপনে ফিরেছেন তাঁরা। এদিন তারই ঝলক দেখা গেল তাঁদের সোশাল মিডিয়ায় চোখ রাখতেই। ভিকির সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে একটি পেল্লাই মাপের কেক কেটে, নাচে-গানে জমজমাট করে তোলেন নিজেদের বিশেষ দিন। ক্যাপশনে লেখেন, ‘আমাদের একসঙ্গে চার বছর। একসঙ্গে বেড়ে ওঠার, ওঠাপড়ার, ভালোবাসার। আমরা একে অপরকে সবসময় শক্তি জুগিয়েছি। পাশে থেকেছি।’
View this post on InstagramAdvertisement
অঙ্কিতা আরও লেখেন, ‘আমরা একসঙ্গে বন্ধুত্ব এবং ভালোবাসাকে উদযাপন করেছি। ধৈর্য, ভালোবাসাকে পাথেয় করে আমরা এগিয়ে গিয়েছি। এবং আমাদের একসঙ্গে পথ চলার চার বছর বলতে আমরা এটাই বুঝি। আরও অনেকটা পথ দু’জনকে একসঙ্গে চলতে হবে।’ এই পোস্টে অঙ্কিতা তাঁদের দু’জনের মধ্যেকার ভালোবাসা এককথায় তুলে ধরেছেন। শুধু তাই নয়, একইসঙ্গে এই পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। তাঁরা প্রত্যেকেই অঙ্কিতা ও ভিকিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আগামীর পথ চলা আরও শুভ হোক।’
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!