সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের নিয়ম অনুযায়ী পুরুষেরাই স্বজনের মৃতদেহকে কাঁধ দিতে পারে। চিরাচরিত সেই প্রথাকে ভেঙে চুরমার করে দিলেন অঙ্কিতা লোখান্ডে। রবিবার সকালে অভিনেত্রীকে দেখা গেল বাবার শেষকৃত্য পালন করতে। অঙ্কিতাই বাবা শশীকান্ত লোখান্ডের মৃতদেহ কাঁধে বয়ে নিয়ে গেলেন। পাপ্পারাজিদের সুবাদে সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।
দেখা গেল, বাবার মৃতদেহ কাঁধে পিতৃবিয়োগের শোকে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। রবিবার মুম্বাইয়ের ওশিয়াওয়াড়া শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল শশীকান্ত লোখান্ডের। এই দুঃসময়ে অভিনেত্রীর পাশে থাকতে উপস্থিত ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধুরা। দেখা গেল শ্রদ্ধা আর্য, কুশল টন্ডন, নন্দীশ সাধু, আরতি সিং, অপর্ণা দীক্ষিত এবং ওমকার কাপুরের মতো অনেকেই।
[আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুংকারকে ‘বুড়ো আঙুল’! অক্ষয় বলছেন, ‘প্রতিটা স্কুলে OMG 2 দেখানো উচিত’]
View this post on InstagramAdvertisement
ভাইরাল ভিডিওতে দেখা গেল অঙ্কিতার স্বামী ভিকি জৈনকে। অভিনেত্রীকে সামলাচ্ছেন তিনি। আরেকটা ভিডিওতে অঙ্কিতাকে দেকা গেল তাঁর মাকে সান্ত্বনা দিতে। প্রসঙ্গত, মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী বাবা। সম্প্রতি অঙ্কিতার পিতৃদিবসের শুভেচ্ছাবার্তাতেও সেই ইঙ্গিত মিলেছিল। আর শনিবার রাতে চিরতরে বাবাকে হারালেন অঙ্কিতা লোখান্ডে।
View this post on Instagram
[আরও পড়ুন: অনলাইনে ফাঁস ‘জওয়ান’-এর ভিডিও ক্লিপ! দায়ের FIR, কড়া পদক্ষেপ মুম্বই পুলিশের]
সর্বশেষ খবর
-
২৫ সপ্তাহেই প্রসব যন্ত্রণা! শান্তিপুরে একসঙ্গে চার সন্তানের মা হলেন বধূ, তারপর…
-
ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্রেফ হাসিনা-কেন্দ্রিক করে লাভ নেই
-
‘ভারতকে এর মূল্য চোকাতে হবে’, মার্কিন আদালতে আদানির স্বস্তিতে মোদিকে তোপ রাহুলের
-
‘আর জি করের মতো পাপ থেকে বাঁচতে মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে বার্তা শুভেন্দুর
-
‘খাবে এই দেশে, লড়বে প্রতিবেশীর জন্য’, বর্ষীয়াণ নাসিরুদ্দিনকে কেন ‘নেকড়ে’ কটাক্ষ কঙ্গনার?