সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা কালীর কাছে সপাটে চড় খেয়ে মনখারাপ অঙ্কুশ হাজরার। আর সেই চড় খেয়ে শিবের কাছে হাজারটা অভিযোগ করছেন তিনি। কাঁদোকাঁদো গলায় বলছেন, ‘তুমি এভাবে পায়ের তলায় থাকলে, আর কোনও পুরুষের কষ্ট বুঝলে না। সমস্ত নারীদের উসকে দিয়ে এভাবে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করছ।’ না না, রিয়েল লাইফে নয় অঙ্কুশের রিল লাইফেই ঘটছে এমনটা। ভাবছেন কোথায়, কীভাবে ঘটল এসব? তাহলে বলি এ আসলে কথা হচ্ছে অঙ্কুশের আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর। শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির প্রি-টিজার। আর সেই ভিডিওর বেশ কিছু ঝলক দেখে রীতিমতো হাসি থামিয়ে রাখা কঠিন।
উল্লেখ্য, সুমিত-সাহিলের পরিচালনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর গল্প আবর্তিত হবে ঝন্টুকে ঘিরে। যে চরিত্রে রয়েছেন অঙ্কুশ। এমনিতে সে চালাক-চতুর। কিন্তু কোনও ভাবেই বুঝে উঠতে পারে না তার আশপাশের নারীদের মন। সেই অসাধ্য সাধনের গল্পই মজার মোড়কে পর্দায় নিয়ে আসবে ছবিটি। ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমার প্রযোজনায় অঙ্কুশের প্রযোজনা সংস্থা। পরিচালনার দায়িত্ব কাঁধে পড়েছে ‘মির্জা’ পরিচালক সুমিত সাহিলের উপর। অঙ্কুশ-ঐন্দ্রিলা অভিনীত রম-কম ঘরানার এই ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতেই। মুক্তি পাবে ৯ জানুয়ারি। এদিন ছবির এই প্রি-টিজার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, ‘প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি। আপনাদের ভালোবাসার আশায় থাকলাম। নারী চরিত্র বেজায় জটিল আসছে ৯ জানুয়ারি ২০২৬ সিনেমা হলে। নতুন বছর আনন্দ করে সপরিবারে দেখার মতো একটি বাংলা ছবি দিয়ে শুরু হোক? কি বল?’
View this post on InstagramAdvertisement
দীপাবলিতে ছবির পোস্টার প্রকাশ্যে আনেন অঙ্কুশ। সেখানেই দেখা গিয়েছিল, রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবিতে মজার ট্যুইস্ট রেখেছেন অভিনেতা-প্রযোজক। ছবির নামেই গল্পের ইঙ্গিত। গল্পে নারীচরিত্রকে ‘ভয়ংকরী’ হিসেবে দেখানো হয়েছে, তবে সবটাই মজাচ্ছলে। চলতি বছর মার্চ মাসে প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে পেটে খিল ধরিয়েছিলেন অঙ্কুশ। চলতি বছরের কালীপুজোয় নারীশক্তির আধারে নতুন পোস্টারে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন অভিনেতা। সেখানেই জানা গিয়েছিল, মায়ের হাতে চড় খাওয়ার আগে পই পই করে অঙ্কুশকে সতর্ক করেছিলেন বাবা মহাদেব। তবে সে বারণ শোনেননি তিনি! কিন্তু কেন? সে গল্প ফাঁস হবে ছাব্বিশের জানুয়ারি মাসে। ছবিতে ঐন্দ্রিলার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে।
সর্বশেষ খবর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?
-
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি, ভাসবে কলকাতাও! কবে পিছু ছাড়বে বর্ষণ?
-
আসছেন না যাত্রীরা! বেনজিরভাবে সময়ের অনেক আগেই কার্যত শেষ অমরনাথ যাত্রা
-
বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে রুপো বসন্তের, হাই জাম্পে ভারতের নতুন ইতিহাস
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!