সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়ে গ্রিসে ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ। সেখান থেকে গিয়েছিলেন আইসল্য়ান্ডেও। আর সেখানে ঘুরতেই গিয়েই অঙ্কুশ আর ঐন্দ্রিলা পৌঁছে গেলেন শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ গানের শুটিং স্পটে! সেখানেই গিয়ে শাহরুখ সাজার শখ জাগল অভিনেতার। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ। তারপরই ঘটল গণ্ডগোল। হঠাৎ ঐন্দ্রিলাকে ভিডিও বন্ধ করতে বললেন অঙ্কুশ। দুম করে কী হল?
গপ্পোটা নিজেই জানিয়েছেন টলিউডের এই হ্যান্ডসাম নায়ক। ভিডিও দেখেও বোঝা গিয়েছে, অঙ্কুশের হাল। আসলে ওই শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে, অঙ্কুশ একেবারে কেঁপে ঝেঁপে অস্থির। তাই সোশ্য়াল মিডিয়ায় লিখলেন, ‘দৃশ্য একরম আর বাস্তবটা অন্যরকম!’
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়]
প্রসঙ্গত, শুটিংয়ের অবসরে ফাঁক পেলেই দেশ-বিদেশের ইতি-উতি ঘুরতে বেরিয়ে পড়েন টলিপাড়ার এই জুটি। এবার গিয়েছেন আইসল্যান্ডে। সেখানে গিয়েই ব্লু লেগুনে স্পা করালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। দুই তারকাই নিজেদের সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন। দেখা গেল, নীল হ্রদের জলে শরীর ডুবিয়ে স্পা-এর আমেজ নিচ্ছেন তাঁরা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
[আরও পড়ুন: ‘অন্তর্বাস দেখতে চেয়েছিলেন..’, পরিচালকের মুখের ওপর টাকা ছুঁড়ে দিয়ে আসেন প্রিয়াঙ্কা!]
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু