সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে কোণঠাসা হয়েই হলিউডে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় অতিবাহিত করার পরও কম কাঠখড় পোহাতে হয়নি অভিনেত্রীকে। এমনকী কাস্টিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে। এবার অতীতেরই এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ‘দেশি গার্ল’।
বলিউডের নানা কূট-কাচালি নিয়ে বিভিন্ন সময়ে প্রিয়াঙ্কার মুখে নানা কথা শোনা গিয়েছে। তবে এবার ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি ও মন-মানসিকতা নিয়ে এমন চাঞ্চল্যকর কথা ফাঁস করলেন অভিনেত্রী, যা শুনে হতবাক হতে হয়।
[আরও পড়ুন: প্রথম দর্শনে বাজিমাত! রেড কার্পেটে হাঁটা-মাত্রই Cannes-এ ‘হাউজফুল’ সানি লিওনির শো]
এক সিনেমার শুটিংয়ের সময় পরিচালক প্রিয়াঙ্কা চোপড়ার অন্তর্বাস দেখতে চেয়েছিলেন। ২০০২ কি ২০০৩ সালের কথা। বলিউডে সদ্য় পা রেখেছিলেন তখন তিনি। জনপ্রিয় প্রযোজনা সংস্থার ব্যানারে এক ছবির শুটিং চলাকালীন এমন অনভিপ্রেত পরিস্থিতির মধ্যে পড়তে হয় প্রিয়াঙ্কাকে। কী ঘটেছিল সেদিন?
সম্প্রতি এক সংবাদমাধ্যের কাছে সাক্ষাৎকারের সময় প্রিয়াঙ্কা চোপড়া জানান, “এক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলছিল। শয্যাদৃশ্যে চাদরের তলায় শুয়ে চিত্রনাট্য অনুযায়ী আমি সহ-অভিনেতাকে নিজের দিকে আকর্যণ করার চেষ্টা করছি। যতটা সম্ভব রেখে-ঢেকে পোশাক খুলছিলাম, একজন মহিলা তাই করবে, সেটাই স্বাভাবিক। তবে মাঝখান থেকে আপত্তি জানান পরিচালক। সোজা বলেন- না-না কোনও দরকার নেই। ওঁর অন্তর্বাস দেখাতে হবে। নইলে এই সিনেমা কেন দেখতে আসবেন দর্শক?” এখানেই শেষ নয়!
[আরও পড়ুন: ২০০০ টাকার নোটের পাহাড় পরিচালকের বাড়িতে! তুমুল শোরগোল নেটপাড়ায়]
প্রিয়াঙ্কা এও যোগ করেন যে, ওই পরিচালক কথাটা সোজাসুজি অভিনেত্রীকে না বলে তাঁর স্টাইলিস্টকে বলেন সকলের সামনে। “এটা মানুষকে ছোট করা ছাড়া আর কিছুই নয়। মনে হয়ছিল, আমার অভিনয়ের কোনও দাম নেই। আমার শরীরকে কীভাবে ব্যবহার করা হবে, সেটাই এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল?”, প্রশ্ন প্রিয়াঙ্কার। এরপরই বাবার পরামর্শে সেই ছবির প্রস্তাব ফেরান অভিনেত্রী। ওই প্রযোজনা সংস্থার কাছে গিয়ে সোজা টাকাও ফিরিয়ে দিয়ে আসেন। তবে কোন বলিউড পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ান প্রিয়াঙ্কা? সেই নাম অবস্য খোলসা করেননি তিনি।
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব