সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু তার আগেই বিল পাশ করিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করার পক্ষপাতী আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ এ জন্য এখন থেকেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করেছে তাঁরা৷ এমন টানাপড়েনের মধ্যে নাম না করে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে কটাক্ষ করলেন বিখ্যাত বলিউড অভিনেতা অন্নু কপুর৷ মন্দির নিয়ে তাঁদের এই হাঁকডাকের সমালোচনা করলেন তিনি৷
[‘কেবিসি’-র ফাইনালের মঞ্চে কপিল, বিগ বি-কে শোনালেন গানও]
From Ayodhya dispute to corruption — Film and TV personality @annukapoor_ spoke about it all at #SahityaAajTak18#ITPhotoblog #AnnuKapoor #Corruption #Ayodhya #RamTemple
Full coverage: https://t.co/oFhtNWrxGQ pic.twitter.com/QmTzLWCoiNAdvertisement— India Today (@IndiaToday) November 18, 2018
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অন্নু কাপুর৷ সেখানে তাঁকে রাম মন্দির নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হয়৷ অনেকটা ভেবে তিনি বলেন, “রাম মন্দির নির্মাণের বিষয়টি সুপ্রিম কোর্টের উপরেই ছেড়ে দেওয়া উচিত৷ সংবিধান শীর্ষ আদালতকে বিচারের ক্ষমতা দিয়েছে৷ ফলে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত৷” উনিশের ভোট যত এগিয়ে আসছে তত মন্দির ইস্যুকে চাগিয়ে তুলতে চাইছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ শীর্ষ আদালতের রায় ঘোষণার আগেই অর্ডিন্যান্স জারি করে মন্দির নির্মাণের দাবি তুলেছেন তাঁরা৷ এই দাবিকেই এবার কটাক্ষ করেছেন এই বলিউড অভিনেতা৷ নাম না করে তিনি আক্রমণ করেছেন হিন্দুত্ববাদীদের৷ তিনি জানান, “আমি চাইলেই আপনারা কি আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন? যা খুশি দাবি করা যেতেই পারে, কিন্তু এসবে কান না দেওয়াই ভাল৷”
[অপেক্ষার অবসান, কন্যা সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া]
এখানেই শেষ নয়, ৬২ বছর বয়সি এই অভিনেতা সদর্পে বলেন যে, এখনও পর্যন্ত কোনও নির্বাচনে তিনি ভোটদান করেননি৷ জানান, “আমি দুর্নীতিগ্রস্তদের ভোট দিতে পারব না৷ আমি সেরা ব্যক্তিকে ভোট দেওয়ার পক্ষে৷ আর তাছাড়া, এই স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক আমি৷ ফলে আমি ভোট দেব কি দেব না, সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার৷”
সর্বশেষ খবর
-
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা
-
নেতাজিকে ‘অসম্মানে’ পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ?
-
ফাটতে পারে অ্যাপেন্ডিক্স! ছ’বছরের শিশুর কঠিন অস্ত্রোপচার সফল রানাঘাট মহকুমা হাসপাতালে
-
জাহ্নবীর ‘অশ্লীল কন্টেন্ট’ মামলা: তারকা হলেই সব নিয়ন্ত্রণ করা যায়? প্রশ্ন দিল্লি হাই কোর্টের
-
বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, ‘সাবধান হয়ে যা, নইলে…!’