বয়স ৬ বছর। অ্যাপেন্ডিক্স বড়ো হয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। এই অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে (Ranaghat Hospital) নিয়ে আসা হয় শিশুকন্যাকে। দ্রুত অস্ত্রোপচারের জরুরি বলে জানান চিকিৎসকরা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করার মতো সময় বা পরিস্থিতি ছিল না। তাতেই চ্যালেঞ্জ নিয়ে হাসপাতালেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও সমস্যা ছিল। ছয় বছরের শিশুকে অ্যানেস্থেসিয়া দেওয়া চ্যালেঞ্জ হয়ে ওঠে চিকিৎসকদের কাছে। তবে জটিল অস্ত্রোপচারে সাফল্য পেয়েছে সরকারি হাসপাতাল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে সরকারি হাসপাতালে পেটের ব্যাথা নিয়ে ভর্তি হয় শিশুকন্যা। চিকিৎসকরা পরীক্ষা করে বুঝতে পারেন অ্যাপেন্ডিক্স হয়েছে। সেটির অবস্থা খারাপ। যে কোনও সময়ে তা ফেটে গিয়ে কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। অন্যত্র রেফার করার সময় নেই। হাসপাতালের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও চ্যালেঞ্জ নিয়ে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচার সফল হয়েছে। নাবালিকা সুস্থ রয়েছে। জানা গিয়েছে, আগামি কয়েকদিনে তাকে ছুটি দেওয়া হবে।
আরও পড়ুন:
হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, “সোমবার শিশুকন্যা পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে আসে। দেখা যায় অ্যাপেন্ডিক্স হয়েছে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কন্যাটি সুস্থ রয়েছে। ২-৩ দিনের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে। আমি তাকে দেখে এসেছি। সুস্থ রয়েছে সে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের