সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড়ের চাপে দেগঙ্গা বইমেলায় বিশৃঙ্খলায় অনুপমের রায় অনুষ্ঠান দেখা হয়নি অনেকেরই। হতাশ অনুরাগীদের উদ্দেশে মনখারাপ না করার বার্তা অনুপমের। খুব তাড়াতাড়ি ফের দেগঙ্গায় যাওয়ার আশ্বাসও দেন শিল্পী।
অনুপম সোশাল মিডিয়ায় লেখেন, “প্রত্যেক দেগঙ্গাবাসীকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ভালবাসা। আজকের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু যে উন্মাদনার প্রতিশ্রুতি আজ দূর থেকে দাঁড়িয়ে, কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি, সেই স্বাদ পুরোপুরি পেতে আমরা আবার আসব। খুব শিগ্গির আমরা মুখোমুখি হব আরও বড় মাঠে। মেলা কর্তৃপক্ষ আগামী কনসার্টের তারিখ জানিয়ে দেবে। তাই একদম মনখারাপ নয়, বাড়িয়ে দাও তোমার হাত।”
[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]
উল্লেখ্য, তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ১১ বছর পর বেড়াচাপা বীণাপানি স্কুল সংলগ্ন দেবালয় স্পোর্টিং ক্লাবের ময়দানে চলতি মাসের ২২তারিখ শুরু হয় বইমেলা (Book Fair)। এই উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান। ফলে উৎসাহে এদিন দুপুর থেকেই প্রচুর মানুষ বইমেলায় যান। বিকেলের পর ভরে যায় গোটা মাঠ।
জানা গিয়েছে, বইমেলার মাঠের ধারণ ক্ষমতার থেকে অন্তত তিনগুণ বেশি মানুষ শিল্পী ওঠার আগেই ভিড় করেছিলেন। ফলে ভিড়ের চাপে হুড়োহুড়ি লেগে যায়। সন্ধে সাতটা নাগাদ আতঙ্কে মানুষ বাইরে বেরনোর চেষ্টা করলে ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি ভেঙে যায়। সেখানে কর্তব্যরত তিনজন স্বেচ্ছাসেবী জখম হন। শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় বইমেলা। তার ফলে অনুপমের অনুষ্ঠান দেখতে পাননি কেউই।
[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]
সর্বশেষ খবর
-
বউভাতের রাতেই উত্তম-সাক্ষাৎ! মহানায়কের জন্মশতবর্ষে স্মৃতিমেদুর উলুবেড়িয়ার মৃদুলা দেবী
-
দেহ টুকরো করে বস্তায় বেঁধে ভাসাল ‘প্রেমিকা’, ফরাক্কায় উদ্ধার বিজেপি কর্মীর দেহাংশ, নেপথ্যে পরকীয়া?
-
ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের
-
‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ
-
বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে