বিশেষ সংবাদদাতা: ফের বসন্তের ছোঁয়া। আবারও বিয়ে করছেন অনুপম রায় (Anupam Roy)। এমনই খবর টিনসেল টাউনে। জানা যাচ্ছে, আগামী ২ মার্চ অন্য কারও সঙ্গে ঘর বাঁধছেন গায়ক তথা সঙ্গীত পরিচালক। পাত্রীর নাম প্রস্মিতা পাল। তিনিও সঙ্গীতশিল্পী। বন্ধুত্ব আগে থেকেই ছিল। পরে তা প্রেমে পরিণত হয়।

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। শোনা যায়, একই কলেজে পড়ার সুবাদে দু’জনের পরিচয়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছবছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম।
[আরও পড়ুন: ‘গরীবরা কেমন আছো?’, হানি সিংয়ের দেওয়া খাঁটি সোনার কেক কেটে কটাক্ষের মুখে উর্বশী]
বিচ্ছেদের খবর জানিয়ে অনুপম লিখেছিলেন, “আমাদের এই সফর খুবই সুন্দর ছিল, অত্যন্ত ভাল অভিজ্ঞতা ও সুন্দর কিছু স্মৃতি। যাই হোক, ব্যক্তিগত জীবনের কিছু মতপার্থক্যের জেরে আমাদের মনে হয়েছে স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হওয়ার বাঞ্ছনীয়। আমরা খুবই ভাল বন্ধু ছিলাম ও তাই-ই থাকবো। একে অন্যের খেয়ালও রাখব। ”
এর পর গত বছরের নভেম্বরে মাসে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়ার বিয়ের খবর শোনা যায়। রটনা ঘটনায় পরিণত হয় ২০২৩ সালের ২৭ নভেম্বর। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া।

এবার অনুপম রায়ের নতুন সংসার পাতার খবরে সরগরম টলিপাড়া। যদিও শিল্পীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
View this post on Instagram
[আরও পড়ুন: উফ গরম! ছেলের ব্র্যান্ডেড পোশাকের জন্য শার্টলেস শাহরুখ, ছবি দেখলে লাগবে ছ্যাঁকা ]
সর্বশেষ খবর
-
খালি পেটে খেলতে হয়েছিল ফাইনালে! এশিয়াডে সোনা জিতে অজানা তথ্য ফাঁস কবাডি অধিনায়কের
-
বেআইনি চক্রের ষড়যন্ত্র! বর্ধমানের নার্সিংহোমে শিশুমৃত্যুতে গ্রেপ্তার ২ কর্ণধার
-
অর্থের অভাবে জোটেনি শিক্ষক, কনস্টেবলের ‘বিনামূল্যের’ কোচিংয়ে পড়েই পুলিশে চাকরি ২১ জনের
-
মুসলিম বলেই নাবালিকা স্ত্রী’র সঙ্গে যৌন সম্পর্কে ছাড় নয়! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের
-
পড়ুয়াদের যৌনশিক্ষার পাঠ দিতে শসায় কন্ডোম! শিক্ষকের ভিডিও দেখলেন কোটি কোটি মানুষ