সকাল সকাল শাহরুখকে ‘অ্যাডভেঞ্চার’-এর ডাক পাঠালেন অনুষ্কা!

এগিয়ে এলেন নায়িকা শাহরুখের একাকিত্ব দূর করতে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৩:০২

options
link
সকাল সকাল শাহরুখকে ‘অ্যাডভেঞ্চার’-এর ডাক পাঠালেন অনুষ্কা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তর সইল না! যে-ই দেখলেন শাহরুখ খানের মন খারাপ, সকাল সকাল তাঁকে ‘অ্যাডভেঞ্চার’-এর ডাক পাঠালেন অনুষ্কা শর্মা। এগিয়ে এলেন নায়িকা শাহরুখের একাকিত্ব দূর করতে!
তা, বলিউডের বাদশার মন কেন খারাপ? স্ত্রী গৌরী খানের সঙ্গে কিছু হয়েছে না কি?

Advertisement

shahrukhanushka1_web
উঁহু! প্রায় সারা বিশ্বের অনেক মানুষেরই এখন যে কারণে মন খারাপ, শাহরুখের ক্ষেত্রেও কারণটা তাই- পোকেমন!
আসলে সবাই তো এখন পুড়ছেন পোকেমন জ্বরে। সবাই ছুটছেন পোকেমন ধরতে। শাহরুখের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। তবে, ভাগ্যটা তেমন সঙ্গ দিল না কিং খানকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement


ফলে খুব হতাশ হয়ে রাতবিরেতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিলেন শাহরুখ- ”খুব একা লাগছে! একটাও পোকেমন ধরতে পারলাম না!”

shahrukhanushka2_web
যে-ই না সেটা চোখে পড়ল, আর স্থির থাকতে পারলেন না অনুষ্কা। সঙ্গে সঙ্গে তিনিও একটা ইনস্টাগ্রাম পোস্ট দিলেন। তাও ভোর সাড়ে ছ’টায়!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন


কিঞ্চিৎ বড়াই করে জানালেন, তিনি অনেকগুলোকেই ধরতে পেরেছেন। পাশাপাশি শাহরুখকে দিলেন এক বিশেষ বার্তা- ”মন খারাপ করো না। ইউরোপে গিয়ে আমরা অ্যাডভেঞ্চার করব!”
ইউরোপ? একসঙ্গে সেখানে যাচ্ছেন বুঝি দু’জনে?
একদমই তাই! ইমতিয়াজ আলির নাম ঠিক না-হওয়া ছবির শুটিংয়ে। দেখা যাক, কীরকম অ্যাডভেঞ্চারে মাতেন তাঁরা!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন