সপ্তাহের প্রথম ব্যস্ততম দিন সোম সকালেই মন ভারাক্রান্ত করা খবর। দুর্ঘটনার কবলে অস্কারজয়ী সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের ছেলে (A R Rahman Son) আমিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবি সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় বরাতজোরে রক্ষা পেয়েছেন রহমানের ছেলে। দুটি গাড়ির সংঘর্ষের জেরেই ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা। তবে চোট গুরুতর নয়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন আমিন। দুর্ঘটনার মুহূর্তে গাড়িতে ছিলেন আমিনের এক বন্ধুও। দু’জনেই সামান্য আহত হন।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, কোয়েম্বাটোরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উলটো দিক আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। পুলিশের প্রাথমিক তদন্তের রিপোর্ট অনুযায়ী, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় আমিনের ‘পোর্সে’ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা বাড়ি ফিরে যান।

‘ওয়াগনার আরে’ থাকা ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় আরেক সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকেও ছেড়ে দেওয়া হয়। তদন্তের স্বার্থে দু’টি গাড়িকেই ‘আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং’-এর পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

বিশিষ্ট সুরকার এ আর রহমানের ছেলের পরিচয়ে নয়, সঙ্গীতের দুনিয়ায় নিজের একটা আলাদা জগৎ তৈরির প্রচেষ্টায় রয়েছেন আমিন। ২০১৫ সালে মণিরত্নমের একটি দক্ষিণী ছবির গানে প্লেব্যাক গায়ক হিসেবে তাঁর অভিষেক হয়েছে রহমানের ছেলের। এরপর বিভিন্ন ভাষা ও ভিন্ন ঘরানার সঙ্গীতের দুনিয়ায় নিজের সেরাটুকু দিতে মরিয়া আমিন। একইসঙ্গে এ আর রহমানের আন্তর্জাতিক কনসার্ট ট্যুরেও বাবার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন। রাম চরণ অভিনীত ‘পেড্ডি’র একটি গানের তামিল সংস্করণে কণ্ঠ দিয়েছেন। মিউজিক অ্যালবামেও আমিনের কণ্ঠের জয়জয়কার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ফাইভ’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?
-
‘কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন’,পুরুলিয়ায় আমলাদের কড়া বার্তা দিলীপের!
-
ব্রিটিশের গুলির সামনেও অকুতোভয়, মাতঙ্গিনী হাজরার বাড়িকে হেরিটেজ স্বীকৃতির আবেদন