২০ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল অর্জুন রামপালের

কী জানালেন তাঁরা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৮, ১০:০৬

options
link
২০ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল অর্জুন রামপালের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিঅন্দরের ফিসফাস ছিল। তাঁদের দাম্পত্যের কাচে যে দাগ পড়েছে তা ঘনিষ্ঠমহলের অজানা ছিল না। অবশেষে প্রকাশ্যেই সে কথা স্বীকার করে নিলেন অর্জুন রামপাল ও মেহর জেসিয়া। যৌথ বিবৃতি দিয়ে কুড়ি বছরের দাম্পত্যে ইতি টানলেন তাঁরা।

Advertisement

[  একজন নয়, তিন অভিনেত্রীর সঙ্গে নয়া ছবিতে রোমান্স করবেন ভাইজান ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৯৯৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন অর্জুন। মডেল পাত্রী মেহর তাঁর থেকে বয়সে বছর দু’য়েকের বড়ই ছিলেন। সেদিন প্রেমের পথে অবশ্য এসব বাধা হয়ে দাঁড়ায়নি। অভিনেতা হিসেবে সাফল্য বিয়ের পরেই ধরা দেয়। বলিউডে পায়ের নিচে মাটি পান। দুই দশকের দাম্পত্য। দুই কন্যা আছে তাঁদের। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সম্পর্ক ভাল যাচ্ছে না অর্জুন ও মেহরের। একসময় ঘনিষ্ঠমহল জেনেও যায় যে, সব ঠিক নেই। বছর দুয়েক আগে এ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। বান্দ্রা কোর্টে তাঁদের দেখা গিয়েছে এবং তাঁরা বিচ্ছেদের মামলা করেছেন বলেই শোনা গিয়েছিল। যদিও অর্জুন নিজে টুইট করে তা খারিজ করেন। তবে এবার আর পরিস্থিতি সেরকম নেই। এবার একেবারে প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বিচ্ছেদই মেনে নিচ্ছেন তাঁরা। দু’জনেই জানিয়েছেন, কুড়ি বছর পর তাঁদের মনে হয়েছে প্রত্যেকটা যাত্রাপথেরই অভিমুখ আলাদা হয়ে যায়। তাই এবার থেকে তাঁরা অন্য গন্তব্যের পথে হাঁটা দিলেন। তবে বহু সুখস্মৃতি জড়িয়ে আছে ফেলে আসা পথে। সে সব ভোলার নয়। তাই তাঁরা বন্ধু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তাঁদের ভালবাসার মানুষদের কাছে একই রকম থাকবেন। শুধু যৌথযাত্রার পথ থেকে সরে গেলেন তাঁরা।

Advertisement

[  শেষবেলার কাহিনি নিয়ে প্রকাশ্যে ‘বিদায় ব্যোমকেশ’-এর ট্রেলার ]

যৌথ বিবৃতিতে আরও জানিয়েছেন, ব্যক্তিগত কথা তাঁরা নিজস্ব পরিসরেই রাখতে চেয়েছিলেন। কিন্তু অনেকসময়ই সত্যিকে ছাপিয়ে নানা গুজব মাথাচাড়া দিয়ে ওঠে। তাই সত্যিটা জানিয়ে দেওয়াই ভাল। তবে এ নিয়ে ভবিষ্যতে তাঁরা আর কোনও মন্তব্য করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.