Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Supreme Court

সুপ্রিম কোর্টে পুরনো মামলার পাহাড়! বিচার ব্যবস্থায় গতি আনতে বড় সিদ্ধান্ত প্রধান বিচারপতির

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় ৮০০ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চিহ্নিত করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৬:৩৭

options
link
সুপ্রিম কোর্টে পুরনো মামলার পাহাড়! বিচার ব্যবস্থায় গতি আনতে বড় সিদ্ধান্ত প্রধান বিচারপতির zoom
১৩ জুলাই থেকে কাজ শুরু করবে বিশেষ চার বেঞ্চ।

মামলার পাহাড় জমে রয়েছে ভারতের সমস্ত নিম্ন ও উচ্চ ন্যায়ালয়ে। সুপ্রিম কোর্টও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। শীর্ষ আদালতের পুরনো দেওয়ানি ও ফৌজদারী মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য চারটি বিশেষ বেঞ্চ গঠন করলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রায় ৮০০ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চিহ্নিত করা হয়েছে।

বর্তমানে গ্রীষ্মকালীন আংশিক কার্যদিবস চলার পর সুপ্রিম কোর্ট যখন পুনরায় পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরবে, তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গৃহীত এই নয়া পদক্ষেপটি কার্যকর হবে। বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন, পুরনো মামলার দ্রুত নিষ্পত্তির এই উদ্যোগের কারণ বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা। সিজিআই বলেন, “বিচার বিভাগের প্রধান দায়িত্ব শুধু মামলার নিষ্পত্তি করা নয়, বরং এমন একটি সময়সীমার মধ্যে তার নিষ্পত্তি করা, যা আইনের শাসনের প্রতি নাগরিকদের আস্থা অক্ষুণ্ণ রাখে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেশের প্রধান বিচারপতি আরও বলেন, “প্রতিটি পুরোনো বিচারাধীন মামলা এমন একজন বাদীর প্রতিনিধিত্ব করে, যিনি নিষ্পত্তির জন্য বছরের পর বছর, এমনকী কখনও কখনও দশক ধরে অপেক্ষা করেছেন। মামলার বয়স তার ক্রমাগত অবহেলার কারণ হতে পারে না। সবচেয়ে পুরোন দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলি বিচার ব্যবস্থার অবিচ্ছিন্ন ও নিরবচ্ছিন্ন মনোযোগ লাভ করে।”

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ১৩ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন রোস্টার। বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এস ভি এন ভাট্টির নেতৃত্বাধীন দু’টি ডিভিশন বেঞ্চ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার শুধুমাত্র পুরনো দেওয়ানি মামলাগুলির শুনানি শুনবে। একইভাবে, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন অন্য দু’টি ডিভিশন বেঞ্চ ওই দিনগুলিতে সবচেয়ে পুরনো ফৌজদারি মামলাগুলির শুনানি শুনবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.