সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরচর্চা করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী অরুণিমা ঘোষ (Arunima Ghosh)। কাচের উপরে পড়ে গিয়েছিলেন তিনি। তাতেই বাম হাতের অনামিকায় চোট পান। কাচের একটি টুকরো নায়িকার আঙুল ভেদ করে বেরিয়ে যায়। পরিস্থিতি সামলাতে অস্ত্রোপচারও করতে হয়।

হাসপাতালে ভরতি থাকা অবস্থায় নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অরুণিমা। তাতেই চিন্তায় পড়ে যান অনুরাগীরা। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, নিজের ফ্ল্যাটের বারান্দায় শরীরচর্চা করছিলেন তিনি। হাতে ছিল ডাম্বল। আচমকাই পা পিছলে যায় অরুণিমার। কাচের উপর পড়ে যান তিনি। কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
[আরও পড়ুন: অসুস্থ প্রভাত রায়, হাসপাতালে ভরতি পরিচালকের খোঁজ নিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়]
অরুণিমা জানান, একটি কাচের টুকরো তাঁর আঙুল ভেদ করে বেরিয়ে যায়। পরে বাম হাতে আঙুলখানি আধখানা হয়ে ঝুলছিল। গলগল করে রক্ত বেরোচ্ছিল। তা থামানোর কোনও চেষ্টাই কাজ করছিল না। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। হাসপাতালে চিকিৎসক অরুণিমার হাতের চোট দেখে জানান, সাধারণ সেলাইয়ে কোনও কাজ হবে না। অভিনেত্রীর হাতে অস্ত্রোপচার করতে হবে। সময় নষ্ট না করে তাই-ই করা হয়। ক্ষতস্থানে বারোটি সেলাই পড়েছে বলেই খবর। অরুণিমা মনে করছেন, মোজা পরে শরীরচর্চা করার জন্যই হয়তো তাঁর পা পিছলে গিয়েছে। ভবিষ্যতে এমন ভুল করবেন না বলেও জানা অভিনেত্রী।

আপাতত অরুণিমা ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। আগামীতে অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘কীর্তন’ সিনেমায় দেখা যাবে তাঁকে। বিপরীতে গৌরব চট্টোপাধ্যায়। তবে কিছুদিন বাদেই অভিনেত্রী থাইল্যান্ড যাচ্ছেন। অনেকদিন আগের প্ল্যান তাই ক্যানসেল করেননি। বন্ধুরাই তাঁর খেয়াল রাখবেন বলে জানিয়েছেন টলি বিউটি।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘সব ধর্মের প্রতিই সহিষ্ণু ছিলেন আকবর’, মোঘল বাদশার প্রশংসা করে বিতর্কে নাসিরুদ্দিন শাহ]
সর্বশেষ খবর
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের
-
তারাপীঠে অবিলম্বে ১৫ হোটেল বন্ধের নির্দেশ, ‘বিদেশিনী’ বিপর্যয়ের পর আরও সতর্ক প্রশাসন
-
‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজারাটেও নতুন ‘সেনাপতি’ নিয়োগ নীতীনের
-
হরমুজই সমস্যা! ইরান-আমেরিকার ৬০ দিনের শান্তিচুক্তি বাতিল, এবার কী হবে?