সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে বড় হয়ে গিয়েছে৷ লেখাপড়ার জন্য বিদেশে থাকেন৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখ তনয় আরিয়ান খানের জীবনযাপনও পাল্টে গিয়েছে৷ এবছর দিওয়ালিতে থাকতে পারেননি পরিবারের সঙ্গে৷ বদলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে হ্যালুইন পার্টি করেছেন৷ কিন্তু আজকের দিনটা তো দিওয়ালির থেকেও খানিক বেশি স্পেশাল৷ বুধবার ২ নভেম্বর তাঁর বাবা শাহরুখ খানের জন্মদিন৷ এদিনটা যে কোনও সিনেপ্রেমীর কাছেই খুব স্পেশাল৷ সকাল থেকেই তাই ‘জবরা ফ্যান’দের ভিড় মন্নতের সামনে৷
কিন্তু বাবার জন্মদিনের সেরা উপহারটা মনে হয় ছেলে আরিয়ানই দিলেন৷ সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর এক বার্তায় নিজের জীবনে বাবা শাহরুখ খানের কথা বললেন তিনি৷ এসআরকের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন আরিয়ান৷ লিখেছেন, “উনি শিশুদের মতো খেলতে পারেন৷ প্রয়োজন পড়লে বন্ধুর মতো উপদেশ দিতে পারেন৷ আবার বিপদে পড়লে রক্ষীর মতো আগলে রাখতে পারেন৷ শুভ জন্মদিন৷ ভালবাসা৷”

সন্তানের এমন উপহার কোন বাবার না মন ভাল করে দিতে পারে? শাহরুখও যে আরিয়ানের এই বার্তায় খুশি হবেন তা সহজেই অনুমেয়৷
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?