সম্প্রতি অজিত পওয়ারের শেষকৃত্যে ‘নিপল ড্রেসে’ ধরা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রাখি সাওয়ান্ত। এবার এক পডকাস্টে সাক্ষাৎকারে বোমা ফাটালেন আইটেম গার্ল। সাফ জানালেন, এক জ্যোতিষীর নির্দেশেই নাকি একবছর ব্রা, প্যান্টি পরবেন না তিনি। লক্ষ্য একটাই, তাঁর কেরিয়ারের উন্নতি।
আরও পড়ুন:

রাখি সাধারণত টাইট ফিটিংস পোশাকেই পাপ্পারাজ্জির সামনে ধরা দেন। ওই পোশাকের সঙ্গে অন্তর্বাস না পরার কথা ভাবতেও পারেননি পডকাস্টের সঞ্চালিকা। তাঁর কথা শুনে যেন একমুহূর্তের জন্য তাজ্জব হয়ে যান। ধীরে ধীরে প্রশ্ন করেন, ওই অনুষ্ঠানে বসে সাক্ষাৎকার দেওয়ার সময়েও কি ব্রা, প্যান্টি কিছুই পরে নেই রাখি। অভিনেত্রী বরাবরই বেশ সাহসী। সঞ্চালিকাকে সাফ জানান, “অস্বস্তিবোধ করবেন না। আপনি প্রশ্ন করুন।” পরে নিজেই বলতে শুরু করেন, জ্যোতিষীর নির্দেশে শরীরে অন্তর্বাস নেই। তাঁর নাকি অন্তর্বাস পরলে বেশ গরম লাগে, তাও জানান। কেরিয়ারের উন্নতির জন্যই এমন ‘আত্মত্যাগ’, সেকথাও জানান। এরপর রাখির ‘দুষ্টু’ মন্তব্য, “দেখবে, তবেই তো বিক্রি হবে।” বলে রাখা ভালো, একসময় বলিউডের ‘আইটেম’ গানে নাচতেন রাখি সাওয়ান্ত। বহু মিউজিক ভিডিওয় তাঁর শরীরী হিল্লোল দেখে ঘায়েল হত পুরুষমনও। এহেন রাখিকে শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ সিনেমাতেও দেখা গিয়েছিল। সিনেমা-সিরিজ দূরঅস্ত, ফ্যাশন ইভেন্টেও আজকাল খুব কম দেখা যায় তাঁকে। বরং নেতিবাচক কারণে আরও বেশি করে শিরোনামে ঠাঁই পান তিনি।
View this post on InstagramAdvertisement
বিগত কয়েক দশকে বলিউডের লাইমলাইটের থেকেও বিতর্কের শিরোনামে বিরাজ করেন রাখি সাওয়ান্ত। কখনও তাঁর বেশভূষা, কখনও তাঁর উদ্ভট অভিব্যক্তি আবার কখনও বা তাঁর পোশাক নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে নিন্দুকদের মতামত পাত্তা না দিয়ে রাখি রয়েছেন রাখিতেই! দু’বার বিয়ে করলেও কোনও দাম্পত্যই সুখকর হয়নি। ২০১৯ সালে রিয়ালিটি শোয়ে স্বয়ম্বর করে এনআরআই পাত্র রীতেশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তবে চার বছরেই বিয়ে ভাঙে। দ্বিতীয় দাম্পত্যও একবছরেই ঘুচেছে! পোশাকের কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্যে ‘নিপল ড্রেস’ দেখে তাজ্জব হয়ে যান অনেকেই। আঁটসাঁট পোশাকে স্পষ্ট ফুটে ওঠে রাখি সাওয়ান্তের স্তনবৃন্ত। মেরুন রঙের ওয়ান-পিস পোশাকের সঙ্গে রোদচশমা, বোল্ড লিপস্টিক… তার সঙ্গে উপরি পাওনা রাখির অদ্ভূত আচরণ আর অঙ্গভঙ্গি! স্বাভাবিকভাবেই সমালোচনা, কটাক্ষের শিকার হন রাখি। তার মাত্র কয়েকদিন পরই ফের বোমা ফাটালেন রাখি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপের মাঝেই হৃদয় ভেঙে হাজার টুকরো! ভূমিকম্পে মৃত আর্জেন্টিনা তারকার স্ত্রী-সন্তানরা
-
চোখ রাঙাচ্ছে চিন! মাত দিতে ড্রাগনের অস্ত্রেই ভারতের পালটা, মাঠে নামছে সেনার নতুন বাহিনী
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন