Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Tollywood Valentine's Day

‘তুরস্কের নায়কে’র প্রেমে সৌমিতৃষা! কেমন ‘ভ্যালেন্টাইন’ চান টলিপাড়ার এই ‘সিঙ্গল’ নায়িকারা?

'সিঙ্গল ব্রিগেড' তাতে কী! ভালোবাসার দিনেও কিন্তু ফাঁকা নন টলি সুন্দরীরা। কী জানালেন ইধিকা পাল, স্বস্তিকা দত্ত, সৌমিতৃষা কুণ্ডু, দিতিপ্রিয়া রায় এবং হিয়া চট্টোপাধ্যায়রা?

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:৩৮

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৭:৩৮

options
link
‘তুরস্কের নায়কে’র প্রেমে সৌমিতৃষা! কেমন ‘ভ্যালেন্টাইন’ চান টলিপাড়ার এই ‘সিঙ্গল’ নায়িকারা? zoom
কেমন 'ভ্যালেন্টাইন' চান টলিপাড়ার এই 'সিঙ্গল' নায়িকারা? ছবি- গ্রাফিক্স

ভালোবাসার মরশুম। এখন ধীরে ধীরে গায়ে লাগছে বসন্তের বাতাস। প্রেমের উলটো পিঠে থাকে অপ্রেম। মিলনের অপরপ্রান্তে বিরহ। অর্থাৎ একলাযাপন। তাহলে সেইসব ‘হ্যাপিলি সিঙ্গল’দের মনে এখন কী চলছে? যখন দুয়ারে ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা উদযাপনের জন্য কোনও বিশেষ দিন হয় না ঠিকই। কিন্তু খাতায়-কলমে যদি প্রতিটা সম্পর্ক সেলিব্রেট করার দিন বরাদ্দ থাকে, তাহলে ‘প্রেম’ই বা কী দোষ করল! কিন্তু তাই বলে যে সকলের কাছেই প্রেমদিবসের ‘মাহাত্ম্য’ এক, তেমন নয়। সেই তালিকায় অবশ্য টলিপাড়ার অনেক নায়িকাই রয়েছেন, তবে ‘সিঙ্গল’ বলে যে হা-পিত্যেশ করতে হবে, তেমন তত্ত্বে সায় দিতে নারাজ তাঁরা। বরং প্রত্যেকেই প্রেমদিবস উদযাপন করবেন নিজস্ব স্টাইলে। কীভাবে? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ সেই পরিকল্পনাই ফাঁস করলেন ইধিকা পাল, স্বস্তিকা দত্ত, সৌমিতৃষা কুণ্ডু, দিতিপ্রিয়া রায় এবং হিয়া চট্টোপাধ্যায়রা। কেউ বা আবার মন খুলে ‘স্বপ্নের পুরুষে’র প্রতিও প্রেম উজার করে দিলেন।

Advertisement

হিয়া চট্টোপাধ্যায়। প্রতিবেদনে উল্লেখ নায়িকাদের তালিকায় তিনি সর্বকনিষ্ঠ! ‘সিঙ্গল’ হলেও এই প্রেমদিবস তাঁর জন্য বিশেষ কারণে স্পেশাল। কারণ ভ্যালেন্টাইন ডে’র আবহে বন্ধু ঋত্বিক ভৌমিকের সঙ্গে জুটি বেঁধে প্রেমের ছবি ‘মন মানে না’ নিয়ে আসছেন তিনি। কী প্ল্যান? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে প্রশ্ন যেতেই হিয়া জানালেন, “ভ্যালেন্টাইনস ডে’তে আমরা পুরো ‘মন মানে না’ টিম আমাদের সিনেমা দেখতে যাব একসাথে।” আর প্রেমিক কেমন পছন্দ? তড়িৎ গতিতে নব্য নায়িকার জবাব, “শাহরুখ খানের মতো প্রেমিক পছন্দ। একটু এসআরকে টাইপ হতে হবে তাকে। নিজেকে তখন আমি কাজল ভাবতে রাজি। আসলে কাজল-শাহরুখের অনস্ক্রিন প্রেম-বন্ধুত্বের রসায়ন আমার খুব পছন্দের। আমার ভালোবাসার মানুষকে আমার ‘বেস্ট ফ্রেন্ড’ হতে হবে।” হিয়া কি বিশেষ কারও দিকে ইঙ্গিত করলেন? সেই উত্তর অবশ্য ১৩ ফেব্রুয়ারি বড়পর্দাতেই মিলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

actor Swastika Dutta is suffering from cornea dammage

ভাঙা মন সামলে অনেক আগেই ঘুরে দাঁড়িয়েছেন স্বস্তিকা দত্ত। সঙ্গীতশিল্পীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ‘সিঙ্গল’ নায়িকা। প্রেমদিবসের পরিকল্পনা জিজ্ঞেস করতেই স্বস্তিকা জানালেন, “ভ্যালেন্টাইস ডে কাটবে আমার ভ্যালেন্টাইন-এর সাথে। আর তার নাম ক্যামেরা। প্রেমিক হোক ক্যামেরার মতো ফাঁকি যেন না দেওয়া যায় তাঁকে। তার নজর যেন সারাক্ষণ আমার উপর থাকে। আমি তো মিঙ্গলই। আমি বরাবরই কমিটেড। তবে নিজের দায়িত্ব আর কাজের প্রতি।”

Ditipriya Roy to return in Television for Mega serial Tomake Bhalobese

দিতিপ্রিয়া রায় অবশ্য কাজের মধ্য দিয়েই ভ্যালেন্টাইনস ডে কাটাবেন বলে জানালেন। অভিনেত্রী বলছেন, “একটা স্টোর ওপেনিংয়ের আমন্ত্রণ আছে। আমার তো মনে হয় প্রতিটা দিনই ভালোবাসার দিন। তবে খাতায়-কলমে ভালোবাসার জন্য একটা দিন বরাদ্দ থাকলে মন্দ কী!” কেমন ‘ভ্যালেন্টাইন’ চাই? দিতিপ্রিয়া বলছেন, “আমার প্রেমিক হতে হলে একটাই শর্ত, মানুষ ভালো হতে হবে। ব্যাস!”

Mithai actor Soumitrisha Kundu in bold mood, see these pics

প্রেমিকের প্রসঙ্গ উঠতেই টলিপাড়ার মিষ্টি ‘মিঠাই রানি’র মন্তব্য, “এখন ‘আরাফতা’ তুরস্কের একটা শো দেখছি। সেখানে একটি ছেলের উপর আমার দারুণ ক্রাশ। এমিন গুয়েনস। ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না দিনরাত। আমার ‘স্বপ্নের পুরুষ’… আহা! (হাসি)” এরপরই সৌমিতৃষার সংযোজন, “কিন্তু ভ্যালেন্টাইনস ডে’তে আমার ভ্যালেন্টাইন পরিবারই। বাড়ির সকলের সঙ্গে ডিনার করব। ভালোবাসার জন্য কোনও আলাদা দিন দরকার, সেরকম ভাবনা না থাকলেও ওই মানুষগুলোর জন্য আমার খুব ভালো লাগে যারা সারাবছর ব্যস্ততার জন্য সঙ্গীকে সময় দিতে পারেন না। অনেক স্বামী-স্ত্রী’ই রয়েছেন যারা ভ্যালেন্টাইনস ডে’ উদযাপনের জন্য বিশেষভাবে সময় বের করে নেন। ট্রেন্ডে গা ভাসিয়েই হোক না, স্ত্রীয়ের জন্য় সেদিনটা অন্তত ফুল-কেক কিংবা উপহার নিয়ে আসেন বাড়িতে।”

এদিকে বর্তমান প্রজন্মের হার্টথ্রব হয়েও ‘কিশোরী’র আক্ষেপ, তাঁর ‘ভ্যালেন্টাইন’ থাকলে এই দিনটি নিয়ে অবশ্যই তিনি এক্সাইটেড থাকতেন। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে ফোনে ধরা হলে ভাবনাতেই খানিক ভ্যালেন্টাইনস ডে’র প্ল্যান সাজিয়ে ফেললেন দেব-শাকিবের নায়িকা। ইধিকা পাল বলছেন, “আমার ‘ভ্যালেন্টাইন’ থাকলে সারাবছর অপেক্ষা করতাম, কবে ভ্যালেন্টাইনস ডে’ আসবে। প্রচুর উপহারের আশায় থাকতাম কিংবা নিদেনপক্ষে একটা ক্যান্ডেললাইট ডিনারের প্ল্যান করতাম। কিন্তু আমি তো আমার মনের মানুষকেই খুঁজে পাচ্ছি না। সেদিনটা আমি বাড়িতে ‘ল্যাদ’ খাওয়ার প্ল্যানে আছি।” আর প্রেমিক কেমন পছন্দ? ‘কিশোরী’র মন্তব্য, “সেই মানুষটির মন খুব ভালো হওয়া আবশ্যক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.