Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Bhuvan Bam

‘এ নদীর দুই কিনারে…’, স্পষ্ট উচ্চারণে বাংলা গান ভুবন বামের, বাঙালি প্রেমিকার জন্য ‘মন কেমন’! ভাইরাল ভিডিও

প্রেমের সপ্তাহে বঙ্গকন্যার জন্য প্রেম উজার সেলেব ইনফ্লুয়েন্সার তথা কৌতুকাভিনেতার। ভুলচুকের জন্য অবশ্য ক্ষমাও চেয়ে নিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:০১

options
link
‘এ নদীর দুই কিনারে…’, স্পষ্ট উচ্চারণে বাংলা গান ভুবন বামের, বাঙালি প্রেমিকার জন্য ‘মন কেমন’! ভাইরাল ভিডিও zoom
প্রেমের সপ্তাহে ভাইরাল ভুবন বামের ভিডিও, ছবি- ইনস্টাগ্রাম

ঘুণ ধরা সম্পর্কের ভিড়ে বিরল ভুবন বামের প্রেমকাহন। অনলাইন ডেটিং, প্রেম ভাঙাগড়া যেখানে জেন জি’র কাছে প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে, সেখানে লাইমলাইটের অন্তরালে দেড় দশকের সম্পর্ক টিকিয়ে রেখেছেন সেলেব ইনফ্লুয়েন্সার তথা কৌতুকাভিনেতা। এবার প্রেমের সপ্তাহে বাঙালি প্রেমিকার জন্য প্রেম উজার করে বাংলা গান ধরলেন ভুবন। যদি ভুলচুক হয়, তার জন্য অবশ্য আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন! তবে কৌতুকাভিনেতার এহেন রোম্যান্সমাখা ‘কসরতে’র ভিডিও আপাতত সোশাল পাড়ার চর্চায়।

‘বিবি কি ভাইনস’ খ্যাত ইনফ্লুয়েন্সারকে প্রায়শই বিটাউনের হাইপ্রোফাইল পার্টিতে তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা যায়। সেলেবদুনিয়াতেও তাঁর অবাধ বিচরণ। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে ‘কুকু কি কুণ্ডলী’ নামক এক সিনেমায় ধরাও দিয়েছিলেন। তবে ব্যক্তিগতজীবনকে বরাবর প্রচারের আলো থেকে দূরেই রেখেছেন ভুবন। অনেকেই হয়তো জানেন না, তাঁর প্রেমিকা একজন বঙ্গকন্যা। নাম অর্পিতা ভট্টাচার্য। তাঁদের সম্পর্কের বয়স ১৬ বছর। ভুবন বরাবর চর্চায় থাকলেও সেই বাঙালি কন্যে কিন্তু নীরবেই সেলেব প্রেমিকের সঙ্গে দেড় দশকের সম্পর্ক অটুট রেখেছেন। ভুবন অবশ্য এই কৃতীত্ব তাঁর প্রেমিকাকেই দিয়েছেন। এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন, অর্পিতার মা-বাবা এখন আমারও মা-বাবা। আসলে অতিমারীতে নিজের মা-বাবা উভয়কেই হারিয়েছেন ভুবন বাম। সেই প্রেক্ষিতেই অর্পিতার পরিবার এখন তাঁর পরিবার। কীভাবে এই প্রেমর শুরুয়াত?

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhuvan Bam (@bhuvan.bam22)

জানা যায়,অর্পিতা ভট্টাচার্য এবং ভুবন বামের প্রথম দেখা স্কুলে। তার পর বন্ধুত্বের সম্পর্ক প্রেমের মোড় নিতে খুব বেশি সময় লাগেনি। উভয়েই কঠিন সময়ে একে-অপরের পাশে থেকেছেন। আর আজ তাঁদের সম্পর্কের বয়স দেড় দশকেরও বেশি। এবার প্রেমের সপ্তাহে অর্পিতাকে সলিল চৌধুরীর ‘না মন মানে না’ বাংলা গান উৎসর্গ করলেন। বঙ্গকন্যের সুবাদে অবশ্য ভুবন বামের বাংলা উচ্চারণ বেশ স্পষ্টই। গানের ভিডিও পোস্ট করে কৌতুকাভিনেতা লিখেছেন, “আমার প্রিয় বাংলা গানটি গাওয়ার চেষ্টা করলাম। যদি কোনও ভুল হয়, তার জন্য ক্ষমাপ্রার্থী।” অতঃপর বাংলা গান শোনার রেওয়াজ যে বাড়িতেও রয়েছে, সেটা তাঁর কথাতেই স্পষ্ট। আর প্রেমের সপ্তাহে এবম প্রেমময় ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভুবনে মুগ্ধ বাঙালি অনুরাগীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.