Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ranveer Singh

রণবীরকে হুমকি ফোন, চাওয়া হল কোটি টাকা, কারা চাইল?

এই ঘটনার পর মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২০:৫৩

options
link
রণবীরকে হুমকি ফোন, চাওয়া হল কোটি টাকা, কারা চাইল? zoom
মৌনব্রত ভেঙে 'প্রলয়' রণবীর সিংয়ের, বিমানবন্দর থেকে ভাইরাল ভিডিও।
Advertisement

এবার হুমকি ফোন রণবীর সিংকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, রণবীরের ফোনে হোয়াটসঅ্যাপে আচমকাই একটি ‘ভয়েস নোট’ আসে। যেখানে রীতিমতো রণবীরকে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে কোটি টাকা চাওয়া হয়। এই ঘটনার পর মুম্বই পুলিশের দ্বারস্থ হন অভিনেতা। আবেদন করেন বাড়ির বাইরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

এই ঘটনার পর থেকে সকলের মনেই প্রশ্ন ঘুরছে এর নেপথ্যে কারা? যদিও এ বিষয়ে এখনও অবধি কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই রণবীর ও দীপিকার বাড়ি বাইরে থেকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, বলি তারকাদের হুমকির শিকার হওয়া নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিককালে এমনই এক ঘটনার শিকার হয়েছেন পরিচালক রোহিত শেট্টি। সাম্প্রতিককালে পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে ইতিমধ্যেই বিষ্ণোই গ্যাং। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে শার্প শুটার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার হুমকি ফোন রণবীর সিংকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, রণবীরের ফোনে হোয়াটসঅ্যাপে আচমকাই একটি ‘ভয়েস নোট’ আসে।

বলে রাখা ভালো বিষ্ণোই গ্যাংয়ের রোষের মুখে পড়েছেন বহু আগেই সলমন খান। মাঝে যদিও শোনা গিয়েছিল সলমন ঘনিষ্ঠদের একইভাবে টার্গেট করছে এই দল। এমনকী গত সেপ্টেম্বরে দিশা পাটানির পৈতৃক বাড়িতেও একইভাবে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। অন্যদিকে জানুয়ারি মাসে একইভাবে হুমকি ফোন পেয়েছিলেন জনপ্রিয় গায়ক বি প্রাক। হোয়াটস অ্যাপ মারফত ভয়েস নোটে একইভাবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছিল গায়কের কাছে। তার নেপথ্যেও ছিল বিষ্ণোই গ্যাং। এবারও কি তাই? এবার কি বিষ্ণোইদের নজরে রণবীর সিং? উঠছে সেই প্রশ্ন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.