Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Salman Khan - Sanjay Dutt

একা সলমনে রক্ষে নেই, দোসর সঞ্জয় দত্ত! সৌদির সিনেমায় মারকাটারি অ্যাকশনে দুরন্ত ২ বলিউড রত্ন

ট্রেলারে সলমন-সঞ্জয়ের মারকাটারি অ্যাকশন অবতার দেখে ভারতীয় দর্শকমহলেও উচ্ছ্বাসের জোয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৫:১৪

options
link
একা সলমনে রক্ষে নেই, দোসর সঞ্জয় দত্ত! সৌদির সিনেমায় মারকাটারি অ্যাকশনে দুরন্ত ২ বলিউড রত্ন zoom
সৌদির ছবিতে সলমন-সঞ্জয়, ছবি - সোশাল মিডিয়া

পঁচিশ সালের গোড়ার দিকে দুবাইয়ে শুটিংয়ের মহড়া দেখে কানাঘুষো শোনা যায়, বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পর সলমন খান (Salman Khan) নাকি হলিউডে পাড়ি দিতে চলেছেন। শুধু তাই নয়, অ্যাকশনধর্মী এই ছবিতে ভাইজানের দোসর হিসেবে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ক্যামিওর কথাও সেসময়ই প্রকাশ্যে আসে। তখন থেকেই পশ্চিমী বিনোদুনিয়ায় ভাইজানের ‘খেল দেখা’র জন্য অপেক্ষায় অনুরাগীরা। তবে মঙ্গলবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফাঁস হল আসল খবর। সলমন-সঞ্জয়ের এই ছবি আদতে হলিউডের নয়, বরং সৌদির।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত রড্রিগো গুয়েরার পরিচালিত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর অনুকরণে তৈরি হয়েছে এই সিনেমা। রিমেক বললেও অত্যুক্তি হয় না। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। আর গুরুত্বপূর্ণ এক দৃশ্যে ক্যামিও চরিত্রে সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। গতবছরই দুবাইতে পুরোদমে শুটিং হয়েছে। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেটও তৈরি হয়েছিল। যদিও সঞ্জয়, সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গেল, দুই বলিউড অভিনেতার চরিত্রেই বড়সড় ট্যুইস্ট থাকছে। এবার দেখার, ছবিতে কীরকম চরিত্রে চমক দেন সল্লু আর সঞ্জু? তবে ট্রেলারে দুই তারকাই মারকাটারি অ্যাকশন অবতারে নজর কাড়লেন। সঞ্জয় দত্ত ধরা দিলেন এক গ্যাংস্টার গোছের চরিত্রে। খানিক কথোপকথনও তুলে ধরা হয়েছে ‘সেভেন ডগস’-এর ট্রেলারে।

Advertisement

সৌদির এই সিনেমায় জনপ্রিয় ইজিপশিয়ান সুপারস্টার অ্যাজ ওয়াকারিমও দুই বলিউড তারকার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। ট্রেলারেই বেশ বোঝা গেল, মেগাবাজেটের এই অ্যাকশন থ্রিলার বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি সলমন এবং সঞ্জয় দত্তকেও বিশ্বসিনেমার আঙিনায় নতুন মাইলস্টোন গড়তে সাহায্য করবে। ছবিতে বিশ্বব্যাপী খ্যাতনামা নায়িকা মণিকা বেলুচিও রয়েছেন। এক মাদকচক্র কীভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের জাল বিস্তার করেছে? সেই গল্পই ‘সেভেন ডগস’ ছবিতে ফুটিয়ে তুলবেন আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লাহ নামে দুই পরিচালক। ট্রেলারে সলমন-সঞ্জয়ের মারকাটারি অ্যাকশন অবতার দেখে ভারতীয় দর্শকমহলেও উচ্ছ্বাসের জোয়ার। জানা গেল, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ‘সেভেন ডগস’-এর সৌদি ভার্সন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.