Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Drishyam 3

‘দৃশ্যম ৩’-তে অক্ষয়কে সরিয়ে প্রকাশ রাজ! গুঞ্জনের মাঝেই মুখ খুললেন দক্ষিণী অভিনেতা

এবার 'দৃশ্যম ৩'-এ প্রকাশ রাজ যোগ দিতেই অনেকের মনে ফের প্রশ্ন জেগেছে তাহলে কি তাঁকেই দেখা যাবে অক্ষয়ের চরিত্রে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৩:১৯

options
link
‘দৃশ্যম ৩’-তে অক্ষয়কে সরিয়ে প্রকাশ রাজ! গুঞ্জনের মাঝেই মুখ খুললেন দক্ষিণী অভিনেতা zoom
অভিনেতা প্রকাশ রাজ ও অক্ষয় খান্না, ছবি: সোশাল মিডিয়া।
Advertisement

‘ধুরন্ধর’ সাফল্যের পর ‘দৃশ্যম ৩’ (Drishyam 3) ছাড়েন অক্ষয় খান্না। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে এই ছবিতে অক্ষয়ের চরিত্রে কাকে দেখা যাবে? বেশ কয়েকজন অভিনেতার নাম এক্ষেত্রে ঘুরেফিরেও এসেছে। এবার ফের চর্চায় এই ছবি। সাম্প্রতিককালে ‘দৃশ্যম ৩’-এ প্রকাশ রাজ (Prakash Raj) যোগ দিতেই অনেকের মনে ফের প্রশ্ন জেগেছে তাহলে কি তাঁকেই দেখা যাবে অক্ষয়ের চরিত্রে? এমন গুঞ্জন দানা বাঁধতেই মুখ খুললেন অভিনেতা। 

দৃশ্যম ৩’-এর শুটিং শুরু করে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা জানান, ‘জনপ্রিয় দৃশ্যম ৩ ছবির শুটিং শুরু করলাম। ছবির টিম এবং আমার চরিত্র দু’টোই দারুণ। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তবে হ্যাঁ এটুকু বলও আমি কাউকে সরিয়ে তাঁর জায়গায় আসিনি।’ ব্যস, এটুকুই লিখেছেন প্রকাশ রাজ। তাঁর চরিত্র নিয়ে কোনওকিছু খোলসা করেননি তিনি। আদৌ অক্ষয়ের জুতোতেই তিনি পা গলাচ্ছেন কিনা সেটাও জানাননি। যদিও অভিনেতার পোস্টের পর অনেকেই মনে করছেন অক্ষয়ের ছেড়ে যাওয়া চরিত্রে নয় বরং ছবির অন্য কোনও চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে জয়দীপ অহলওয়াট জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পরও অনেকের মনে প্রশ্ন জেগেছিল কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, চলতি বছরে ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা বড়পর্দায় ‘দৃশ্যম ৩’। কিন্তু ‘বিজয় সালাগাঁওকার’ পর্দায় আসার আগেই ‘দৃশ্যম ৩’ নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। ‘ধুরন্ধর’ সাফল্য মেলার পর এই ছবির শেষ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে গিয়েছেন অক্ষয়। এই ঘটনার পর অক্ষয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, পারিশ্রমিক ও চিত্রনাট্য নিয়ে নানা মনান্তর ও মতান্তর হওয়ার ফলেই নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। প্রথমে এই নিয়ে কেউ মুখ খোলেননি বটে তবে পরবর্তীকালে জানা যায় যে, বেশি পারিশ্রমিক তো বটেই একইসঙ্গে ছবিতে পরচুলা পরে অভিনয়ের আর্জি জানিয়েছিলেন অক্ষয় যা খারিজ করে দেয় ছবির টিম। যেহেতু আগের ছবিগুলিতে অক্ষয় পরচুলা পরে অভিনয় করেননি তাই শেষ ছবিটিতে পরচুলা পরলে ছবির ধারাবাহিকতা বজায় থাকবে না। তাই এটা কোনওভাবেই সম্ভব নয়। নির্মাতাদের সঙ্গে এই নিয়ে অক্ষয়ের মতানৈক্যের জেরেই নাকি সরে দাঁড়ান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.