Rupsa Chatterjee

একরত্তিকে নিয়ে গোয়ার সমুদ্রে, রাহুলের দুর্ঘটনা মনে করিয়ে রূপসাকে সতর্কবার্তা নেটভুবনের

রূপসা সায়দীপ আর দুগাইয়ের ছুটির দিনগুলো আরও ভালোভাবে কাটুক সেই আশীর্বাদই করেছেন শুভাকাঙ্খীরা। কিন্তু, দুগাইকে সমুদ্রে পা ভেজাতেই তাঁদের উদ্দেশ্যে নেটভুবনে ধরা দিল সাবাধানীবার্তা।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৫:৫৩

options
link
একরত্তিকে নিয়ে গোয়ার সমুদ্রে, রাহুলের দুর্ঘটনা মনে করিয়ে রূপসাকে সতর্কবার্তা নেটভুবনের
ছোট্ট দুগাইকে সমুদ্রে নামাতেই কোন সবধানী বার্তা নেটিজেনদের?

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে সুনাম অর্জন করেছেন। বিয়ের একমাসের মধ্যেই মা হয়েছেন অভিনেত্রী। সংসার-সন্তান সামলেও পেশাদার অভিনেত্রীর নজির গড়েছেন। কাজের ফাঁকে সময় পেলেই পরিবারের সঙ্গে শহরের বাইরে পা রাখেন রূপসা। এই মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে গোয়া ভ্রমণে অভিনেত্রী। সমাজমাধ্যমে নানান মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। কখনও সাগরের নোনা জলের মাঝে রোম্যান্সে মজে তো কখনও আবার ছোট্ট দুগাই সোনার সঙ্গে সেলফিতে মজে সেলেব মম রূপসা। গোয়ার সমুদ্রের পাড়ে একরত্তিকে নিয়ে পারিবারিক সময় কাটাচ্ছেন দম্পতি।

Advertisement

ছুটির মুডে মিস্টার অ্যান্ড মিসেস সরকার। গোয়া জায়েরিজের প্রতিটি মুহূর্ত সাক্ষী জীবনের এক অনাবিল আনন্দে গা ভাসিয়েছেন সরকার দম্পতি। স্বামী-স্ত্রীর লাভিডাভি মুহূর্ত বা দুগাইয়ের আনন্দ দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ছুটির দিনগুলো আরও ভালোভাবে কাটুক সেই আশীর্বাদই করেছেন শুভাকাঙ্খীরা। কিন্তু, রূপসা-সায়নদীপ দুগাইকে সমুদ্রে পা ভেজাতেই তাঁদের উদ্দেশ্যে নেটভুবনে ধরা দিল সাবাধানীবার্তা।’

Advertisement

Advertisement

পারফেক্ট হ্যাপি ফ্যামিলি’-র দৃষ্টান্ত গড়তেই ফের চাঙ্গা তরুণ তুর্কী রাহুল বন্দ্যোপাধ্যায়ের সেই মর্মান্তিক স্মৃতি। সমুদ্রের ধারে শুটিং করতে গিয়েই জলই কেড়ে নিয়েছিল অভিনেতার জীবন। ছোট বাচ্চাকে নিয়ে সমুদ্রে না যাওয়ার পরামর্শই দিয়েছেন নেটাগরিকরা। যদিও কমেন্ট বক্সের সিংহভাগ মন্তব্যেই রয়েছে, দুগাইয়ের আনন্দের কথা। কিন্তু, একাংশ আবার মা-বাবার উদ্দেশে দিয়েছেন সাবধানী বার্তাও।

বাবার হাত ধরে যখন ছোট্ট দুগাই পা ভেজাচ্ছে তখন কিন্তু তার চোখেমুখে ভয়ের লেশমাত্র নেই। আর সেই মুহূর্তকে ক্যামারবন্দি করতে ব্যস্ত রূপসা (Rupsa Chatterjee)। ভিডিও পোস্ট করে অভিনেত্রী আবার মজা করে লিখেছেন, ‘দুগাই সমুদ্র দেখে কী করল শুধু দেখুন।’ গোয়া ডায়েরিজে পরিপূর্ণ রূপসার সোশাল মিডিয়া। দুগাইয়ের প্রথম বিমানযাত্রা থেকে হোটেলের ঘরে ঢোকা, সাইড সিনের প্রতিটা মুহূর্ত শেয়ার করছেন রূপসা। বাদ যায়নি সায়নদীপের সঙ্গে গোয়ার সমুদ্রের ধারে রোম্যান্সও। দুগাইকে কোলে নিয়েই গোয়া ভ্রমণ ভগবানের আশীর্বাদ বলে মনে করেন অভিনেত্রী রূপসা।

মা-ছেলের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘ফিলিং ব্লেসড’ যার বাংলা তর্জমা করলে হয়, আমি সৌভাগ্যবতী। প্রকৃতির সৌন্দর্যায়নের মাঝে নিজস্বীতেও মাত দিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সরব মিলিয়ে রূপসা সায়নদীপ আর দুগাই শহরের লকোলাহল থেকে দূরে গিয়ে ‘পারফেক্টে হলিডে’ এনজয় করছে তা বললে অত্যুক্তি হবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.