সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছিল ছবি মুক্তির তারিখটা৷ সবাই জানতে উদগ্রীব ছিলেন, কবে মুক্তি পাবে বাহুবলী ছবির দ্বিতীয় পর্ব বাহুবলী দ্য কনক্লুশন৷ তার পর অবশেষে টুইট করে সবাইকে খবরটা জানিয়ে দেন করণ জোহর- ২০১৭-র ২৮ এপ্রিলে মুক্তি পাবে বাহুবলী ২৷ তখনই জানা যাবে, কেন বাহুবলীকে হত্যা করেছিলেন কাটাপ্পা৷
তবে, প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগে ইন্টারনেটে একটা টিজার, তার পরের ধাপে ট্রেলর এবং এভাবেই গান মুক্তির একটা ব্যাপার তো থাকেই৷ সেই সব কবে শুরু করবে বাহুবলী-দল?
এখনও আসলে শুটিং চলছে বাহুবলীর দ্বিতীয় পর্বের৷ দিন-রাত তাই নিয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক রাজামৌলি এবং অভিনেতারা৷ বিশেষ করে নায়ক প্রভাস৷ কেন না, আপাতত কিছু অ্যাকশন দৃশ্য শুট করা হচ্ছে যা তুলে ধরবে এই বীর যোদ্ধার পরাক্রমকে৷ সেই জন্যই অবধারিত ভাবে খাটনিটা প্রভাসেরই বেশি৷ দম ফেলারও ফুরসত নেই তাঁর৷ ও দিকে, এগিযে আসছে তাঁর জন্মদিন৷
তাই পরিচালক রাজামৌলি ঠিক করেছেন, যেটুকু শুটিং হয়েছে, তার কিছু দৃশ্য জুড়ে প্রভাসের জন্মদিন, মানে ২৩ অক্টোবরে ছবির প্রথম টিজার ইন্টারনেটে ছাড়বেন৷ এটাই হবে তাঁর তরফ থেকে বাহুবলীর জন্মদিনের উপহার৷
অতএব, তারিখটা ভুলবেন না৷ কে বলতে পারে, কেন কাটাপ্পা হত্যা করেছিলেন বাহুবলীকে, তার এক ঝলক টিজারে দেখা গেলেও যেতে পারে৷
সর্বশেষ খবর
-
কোটি কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার ডিনো মোরিয়া, বাড়ি থেকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলল পুলিশ
-
পুজোয় ‘উত্তম’ নস্ট্যালজিয়া, শতবর্ষে হাওড়ার এই আবাসনে মধ্যমণি বাঙালির ম্যাটিনি আইডল!
-
পুজোর মুখে হকারদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যবসার জন্য বেছে দিলেন জায়গা
-
‘নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর’, ছুটির আবহে ‘দৃশ্যম ৩’ জ্বরে কাবু দর্শক
-
এক বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান! সূচি প্রকাশিত হতেই উৎসুক ক্রিকেটপ্রেমীরা