Badshah

বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র‌্যাপার?

পহেলগাঁও হামলার সময় থেকেই এদেশে নিষিদ্ধ পাক শিল্পীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২৩:২৪

options
link
বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র‌্যাপার?
বাদশার সোশাল মিডিয়া থেকে।

মাসখানেক আগেই ‘টাটিরি’ গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে আইনি জটিলতায় পড়েছিলেন। যার জেরে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে গিয়ে ক্ষমাও চাইতে হয়েছিল। এবার ফের গুঞ্জন বাদশাকে ঘিরে। খ্যাতনামা র‌্যাপারের সাম্প্রতিক ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে এক রহস্যময়ীকে। পোস্টে তাঁর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু নেটিজেনরা নিশ্চিত, ওই মেয়েটি পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পাক অভিনেত্র্রীর সঙ্গে জোট বেঁধে কাজ করার কথা ভাবছেন বাদশা?

Advertisement

নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনটি ছবি শেয়ার করেছেন বাদশা। শিরোনামে লিখেছেন, ‘আপনার জীবনে অন্য মানুষকে নিয়ে আসার ক্ষেত্রে ব্রহ্মাণ্ডের কী আশ্চর্য সব উপায় রয়েছে!’ তিনটি ছবির একটিতেও মহিলার মুখ দেখা যায়নি। কিন্তু নেটিজেনদের দাবি, ছোট করে ছাঁটা চুল, সাদা পোশাকের ওই রহস্যময়ী পাকিস্তানের অভিনেত্রীই। পহেলগাঁও হামলার সময় থেকেই এদেশে নিষিদ্ধ পাক শিল্পীরা। নির্দেশ রয়েছে, ভারতীয় শিল্পীরা কেউ যেন পাকিস্তানিদের সঙ্গে কোনও কাজ না করেন। সেক্ষেত্রে সত্যিই হানিয়ার সঙ্গে কোনও কাজ করলে বাদশাকে যে বিপুল বিতর্কের মধ্যে পড়তে হবে সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BADSHAH (@badboyshah)

Advertisement

গত মার্চ মাসেই পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন বাদশা। চুপিসারে র‌্যাপারের বিয়ে নিয়েও সেসময় কম জলঘোলা হয়নি। তারপরই ‘টাটিরি’ গানে অশ্লীল শব্দচয়নের অভিযোগে উত্তরপ্রদেশে নিষিদ্ধ হয়েছিল বাদশার কনসার্ট। শেষমেশ মহিলা কমিশনে ক্ষমা চেয়ে সেই মামলার নিষ্পত্তি হয়। সেই অভিশপ্ত অধ্যায় পেরতে না পেরতেই অবৈধ পানশালা নির্মাণের অভিযোগে পুলিশের র‌্যাডারে তিনি। এবার নতুন পোস্টেও বিতর্ক তাড়া করতে শুরু করেছে বাদশাকেই!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.