Badshah

‘কয়েক সপ্তাহ ধরে জীবনে ঝড় বয়ে যাচ্ছে’, দ্বিতীয় বিয়ের পরই অবসাদে বাদশা?

"ক্যামেরা বন্ধ হয়ে গেলেই আপনাকে বাস্তবে ফিরতে হয়। এইমুহূর্তে আমি অনেক কিছু নিয়ে ভাবছি।" এহেন বিস্ফোরক পোস্টে কি দ্বিতীয় বিয়ের দিকেই ইঙ্গিত করলেন বাদশা? কৌতূহল অস্বাভাবিক নয়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৯:৩৯

options
link
‘কয়েক সপ্তাহ ধরে জীবনে ঝড় বয়ে যাচ্ছে’, দ্বিতীয় বিয়ের পরই অবসাদে বাদশা?
'টাটিরি' গান বিতর্কে মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন বাদশা। ছবি: সোশাল মিডিয়া।

বিগত কয়েক সপ্তাহ ধরেই বিতর্কে জর্জরিত বাদশা (Badshah)। ব়্য়াপারের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে। এমন আবহেই দ্বিতীয়বার বিয়ে করে চর্চার শিরোনামে নাম লিখিয়েছেন গায়ক। পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সদ্য ঘরোয়া অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়েছেন। আর বিয়ের দিন চারেকের ব্যবধানেই কিনা বিস্ফোরক বাদশা! বলছেন, “গত কয়েক সপ্তাহ ধরে জীবন যেভাবে আমার পরীক্ষা নিচ্ছে, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।” ব়্যাপারের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই কৌতূহল শুরু হয়েছে, তাহলে কি জীবনের এই নতুন অধ্যায়ে আবার কোনও বিপদে পড়লেন বাদশা?

Advertisement

“গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনে ঝড় বয়ে গিয়েছে। আমাকে এমন কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রত্যেকের জীবনের একটা দিক আছে। যা বাইরে থেকে দেখতে নিখুঁত মনে হয়। কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলেই…।”

Singer Badshah tied knot with Isha Rikhi 6 Years After Divorce From Jasmine Masih
গান নিয়ে বিতর্কের মাঝেই বিয়ে সারলেন বাদশা। ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি গান বিতর্কে জড়িয়ে সরাসরি দর্শক, অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন নোরা ফতেহি। কিন্তু ‘টাটিরি’ গানটি নিয়ে নিন্দার ঝড় বয়ে গেলেও টুঁ শব্দটি করেননি বাদশা! গান বিতর্কের পর এইপ্রথমবার মুখ খুলেছেন বলিউড ব়্যাপার। সদ্য সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। যেখানে উল্লেখ, “আপনাদের কাছে সত্যিটা তুলে ধরতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবনে ঝড় বয়ে গিয়েছে। আমাকে এমন কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রত্যেকের জীবনের একটা দিক আছে। যা বাইরে থেকে দেখতে নিখুঁত মনে হয়। কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেলেই আপনাকে বাস্তবে ফিরতে হয়। এইমুহূর্তে আমি অনেক কিছু নিয়ে ভাবছি।” এহেন বিস্ফোরক পোস্টে কি দ্বিতীয় বিয়ের দিকেই ইঙ্গিত করলেন বাদশা? 

Advertisement

“লন্ডন আমাকে এমন একটা জিনিসের কথা মনে করিয়ে দিল যেটা এইমুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল। আমি যখন ‘ওটু’র মঞ্চে পা রাখলাম, তখন হাজার হাজার শ্রোতাদের মুখ, কণ্ঠস্বর আর ভালোবাসা আমাকে ভিতর থেকে নাড়া দিল।…” 

আসলে ‘টাটিরি’ গান বিতর্কের জেরে আইনি জটিলতায় পড়তে হয়েছে বাদশাকে। ব়্যাপারকে তলব করা হয়েছে মহিলা কমিশনের তরফে। এমনকী তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআরও দায়ের হয়েছে ‘অশ্লীল কন্টেন্টে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করা’র অভিযোগে। সেই জন্যেই সম্ভবত মনোবল ভেঙেছিল বাদশার। তাঁর পোস্টের পরবর্তী অংশ অবশ্য সেদিকেই ইঙ্গিত করছে। যেখানে বিদেশে শোয়ের কথা উল্লেখ করে গায়কের সংযোজন, “লন্ডন আমাকে এমন একটা জিনিসের কথা মনে করিয়ে দিল যেটা এইমুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল। আমি যখন ‘ওটু’র মঞ্চে পা রাখলাম, তখন হাজার হাজার শ্রোতাদের মুখ, কণ্ঠস্বর আর ভালোবাসা আমাকে ভিতর থেকে নাড়া দিল। শক্তি জোগাল। সেই রাত আমাকে আবার মনে করিয়ে দিল, আমি কে এবং এই সবকিছু কীসের জন্য?” এরপরই বাদশার প্রতিশ্রুতি, “নতুন গান আসছে, এবং আমি তাতে মনপ্রাণ আমার সবটা ঢেলে দিচ্ছি। ধন্যবাদ আমাকে এই ভাবে ভালোবাসার জন্য।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.