সিনেমার গৌণ চরিত্র হয়েও তেইশ সালে ‘অ্যানিম্যাল’-এর সুবাদে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন ‘লর্ড ববি’। পঁচিশ সালে আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এও বহুল প্রশংসিত হয়েছে ববি দেওলের (Bobby Deol) খলচরিত্র। বলিউডে নতুন ইনিংস শুরু করে অভিনেতা যে অপ্রতিরোধ্য, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। তবে এবার অনুরাগ কাশ্যপের জন্য বড়সড় কেলেঙ্কারিতে নাম জড়াল ববি দেওলের!
আরও পড়ুন:

সত্যিই কি কোনও ‘স্ক্যান্ডেলে’ ফেঁসেছেন অভিনেতা? আসলে, বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ববির পরবর্তী সিনেমা ‘বান্দর’-এর ঝলক। যেখানে লাইমলাইটের অন্তরালে হারিয়ে যাওয়া এক তারকার ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল। যার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। নয়ের দশকের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন অনুরাগ কাশ্যপ। খ্যাতির শীর্ষে পৌঁছেও কেলেঙ্কারির জেরে সমর নামে এক তারকার ভাবমূর্তি কীভাবে ধুলোয় মিশে যায়? ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় সেই গল্পই ফুটে উঠবে। ঝলকের শুরুতেই রেট্রো থিমে ববি দেওলকে দেখা যায় এক অনুষ্ঠানের আসরে। একসময়ের খ্যাতনামা অভিনেতা ব্যক্তিগত জীবনের প্রবল ঝড়ঝাপটা সামলে নিজের ‘ইমেজ’ রক্ষা করার কী নিদারুণ প্রচেষ্টা চালাচ্ছেন, ঝলকে তেমনভাবেই দেখা গেল ববিকে। কিন্তু কোন কেলেঙ্কারিতে জড়িয়ে সমরের এহেন পরিণতি?
গল্প অনুযায়ী, খ্যাতনামা তারকা সমর ওরফে ববি দেওলের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে ঠিক সেসময়ে যখন তাঁর জীবনে নতুন প্রেম উঁকি দেয়। এক লহমার মধ্যে বদলে যায় তারকাজীবন। তারপর? ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় সমর। এরপর জনসমক্ষে অপদস্থ হওয়া থেকে এক তারকার পুলিশি হেফাজত ও জেলবন্দি থাকার বেশ কিছু রগরগে মুহূর্ত বান্দর-এর টিজারে তুলে ধরেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। উল্লেখ্য, এই ছবিতে ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা এবং সাবা আজাদ। ইতিমধ্যেই শোরগোল ফেলেছে ‘বান্দর’-এর টিজার।
কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড কোনওদিন দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।” কিন্তু ‘গদর ২’ এবং ‘অ্যানিম্যাল’ দিয়ে হিন্দি সিনেইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব ছুড়েছেন ‘দেওল ব্রাদার্স’। যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সেও প্রফেসরের লুকে শোরগোল ফেলেছেন। এবার ‘বান্দর’-এর জন্য ববি দেওলকে যে লুকে দেখা গেল, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগীমহলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?