সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে (Anti Quota Protest) রক্তাক্ত বাংলাদেশ (Bangladesh)। সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। ইতিমধ্যেই এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। বন্ধ ইন্টারনেট পরিষেবা। ক্রমাগত মৃত, আহতের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশের উদ্দেশে শান্তির বার্তা দিলেন দেব।
রবিবার একুশের সভায় উপস্থিত ছিলেন ঘাটালের তারকা সাংসদ। সেখান থেকে ফিরেই অশান্ত বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দেব (Dev)। সোশাল মিডিয়ায় প্রতিবেশী দেশের পতাকা শেয়ার করে লিখলেন, “বাংলাদেশকে সবথেকে শান্তিপ্রিয় দেশ বলেই জানি। ওপার বাংলার মানুষের জন্য আমার মন কাঁদছে। প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন সবকিছু সেরে ওঠে। শুধু আমি নই গোটা ভারত বাংলাদেশের জন্য প্রার্থনা করছে।”
[আরও পড়ুন: ‘লোকে আমায় ঠগবাজ, প্রতারক বলে’, আলিয়া-রাহাকে নিয়ে সুখী গৃহকোণেও আক্ষেপ রণবীরের!]
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত একুশের সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মাপাড়ের উদ্দেশে বলেছিলেন, “বাংলাদেশ নিয়ে কিছু বলব না, ওটা আলাদা দেশ। যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে, আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। রাষ্ট্রসংঘের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী (Refugee) হন, তবে তাঁকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও উত্তেজনায় না জড়াই, প্ররোচনায় পা না দিই। তবে তাদের প্রতি সহমর্মিতা রয়েছে।” দলনেত্রী এই বিষয়ে বার্তা দেওয়ার পরই দেবের সোশাল মিডিয়ায় বাংলাদেশের উদ্দেশে শান্তির বার্তা দেখা গেল।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?