সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ায় কাজ না থাক, রাজনীতি থেকেও যতই ‘বিতাড়িত’ হোন না কেন, হিরো আলমকে নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত নেই। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে হিরো আলম। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটারের জুড়ি মেলা আদতেই ভার! দিন কয়েক আগেই আমেরিকায় থাকা চিকিৎসক তরুণীর সঙ্গে তাঁর সাত পাকে বাঁধা পড়ার খবরে শোরোগোল পড়ে গিয়েছিল। এবারও ‘নারীঘটিত’ কারণেই ফের চর্চার শিরোনামে আশরাফুল আলম ওরফে হিরো আলম (Hero Alam)।
পদ্মাপারের সংবাদমাধ্যম সূত্রে খবর, এক তরুণী চিনের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরেছেন শুধুমাত্র হিরো আলমের জন্য। কে তিনি? জানা গিয়েছে, কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু ২০১৯ সালেই পরিবারের সঙ্গে চিনের হাংঝু শহরে পাড়ি দিয়েছিলেন। তরুণীর মা কর্মসূত্রে চিনেই থাকেন। তান্নুও সেখানে একটি অ্যাকোয়ারিয়াম কোম্পানিতে চাকরি করতেন এযাবৎকাল। বছর খানেক সেই সংস্থাতেই নিষ্ঠা নিয়ে কাজ করেছেন তান্নু। কিন্তু হিরো আলমের নায়িকা হওয়ার হাতছানি এড়াতে পারেননি। তাই এক লহমায় চিনের বিলাসবহুল জীবন ছেড়ে বাংলাদেশে ফিরেছেন তরুণী। শুধু তাই নয়, দেশে ফিরেই হিরো আলমের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন তিনি।
জানা গিয়েছে, শোবিজ দুনিয়ার প্রতি বরাবরই আকর্ষণ ছিল সাইকা সুবহা তান্নুর। তাই চিনে কাজের অবসরেও গান দিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানাতেন। সোশাল মিডিয়াতেও শেয়ার করতেন সেসব। সেখানে যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমন বার কয়েক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে ইতিবাচক মনোভাবাপন্ন তান্নুর মনে ঝড় তুলে দিয়েছিল নেটিজেনদের প্রতিক্রিয়া। বছরখানেক চিনে থাকলেও দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের উপর বরাবরই নজর রাখতেন তরুণী। ইচ্ছে ছিল, বাংলাদেশে ফিরে বিনোদুনিয়ায় কাজ করবেন। সেই সূত্রেই হিরো আলমের সঙ্গে পরিচয় হয় সাইকা সুবহা তান্নুর। তাঁর কাছে নিজের ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আশরাফুলের তরফে ইতিবাচক সাড়া পাওয়ার পরই চিন থেকে পাততাড়ি গুটিয়ে ঢাকায় চলে আসেন তান্নু। হিরো আলমের (Hero Alam) সঙ্গে দেখা করেন। এভাবেই মিউজিক ভিডিওয় দুজনের জুটি বাঁধার সূত্রপাত। আর সেই শুটিংয়েই আলমের বাহুডোরে তান্নুর ছবি দেখে পদ্মাপারের ‘রসিক’ নেটিজেনদের মন্তব্য, ‘পিরিতি কাঁঠালের আঠা…!’ যদিও আশরাফুল সাফ জানিয়েছেন যে, “আমরা মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছি। চাইনিজ মিউজিক ভিডিওতে আমি ও তান্নু মডেল হয়েছি। দর্শকরা তাড়াতাড়ি দেখতে পারবেন।”
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ
-
‘ড্রাগনে’র গ্রাসে অরুণাচল! সীমান্ত বিবাদের মাঝেই ৪০০ প্রতিনিধি নিয়ে ভারতে আসছেন জিনপিং
-
৯ বছর সামলেছেন টাটার সাম্রাজ্য, এবার মোদি মন্ত্রিসভায় সেই ক্ষুরধার মস্তিষ্ক?
-
DRDO-র মিসাইল প্রযুক্তি পাবে দেশীয় সংস্থাগুলি, অস্ত্র নির্মাণে আত্মনির্ভর হতে বড় পদক্ষেপ রাজনাথের
-
‘এখন ভালো আছি’, হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য