Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
BJP

বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ

গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে, শৃঙ্খলা মেনে কাজ করার বার্তা দিচ্ছেন নেতৃত্ব। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নিচুতলায় গোষ্ঠীকোন্দলের খবর আসছে। সেই একই ঘটনা এবার দেখা গেল হুগলির তারকেশ্বরে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:০৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৮:০৫

options
link
বাড়িতে ঢুকে আলো নিভিয়ে বিজেপি নেতা ও পরিবারকে মারধর! দলের একাংশই জড়িয়ে? তদন্তে পুলিশ zoom
আক্রান্ত দম্পতি। নিজস্ব চিত্র
Advertisement

গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে, শৃঙ্খলা মেনে কাজ করার বার্তা দিচ্ছেন নেতৃত্ব। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নিচুতলায় গোষ্ঠীকোন্দলের খবর আসছে। সেই একই ঘটনা এবার দেখা গেল হুগলির তারকেশ্বরে। এলাকার বিজেপির নেতা ও তাঁর পরিবারকে গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠল। রাতে বাড়িতে আলো নিভিয়ে তাণ্ডব চালানো হয়! বিজেপির অন্য গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে।

আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তীর বাড়ি চাঁপাডাঙা কলেজ রোড স্কুলপাড়া এলাকায়। গণেশ চক্রবর্তীর স্ত্রী মিতা চক্রবর্তী। তিনি তারকেশ্বর চার নম্বর মণ্ডলের সম্পাদক। গতকাল, সোমবার গভীর রাতে ওই বাড়িতেই হামলা চালায় একদল দুষ্কৃতী! স্বামী-স্ত্রীকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, দম্পতির নাবালক ছেলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisement

বিজেপির অন্য গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্ত বিজেপি নেতা গণেশ চক্রবর্তী জানিয়েছেন, “যারা হামলা চালিয়েছে তাদের কয়েকজনকে তিনি চেনেন।তারা বিজেপিরই লোক।” কিন্তু কেন এই হামলা? তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুর দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। উত্তম গ্রেপ্তারও হয়েছেন। গণেশ চক্রবর্তী এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত। এদিকে গত কয়েক মাসে অনেকেই বিজেপি করছেন। আদি বিজেপি বলেই কি নব্যদের এই হামলা? সেই প্রশ্ন উঠেছে। থানায় অভিযোগ হয়েছে ওই হামলার ঘটনায়। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.