তৃণমূল আমলে বিজেপিকর্মীর জমি দখল! সেই জমি ফেরত চায় পরিবারটি। তাতেই অস্ত্র নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর। বিজেপিকর্মীর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাথা ও শরীরের বিভিন্ন অংশেও আঘাত রয়েছে। বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। কয়েকজনের শরীরে অস্ত্রের আঘাতও রয়েছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গায় মাটিকুমড়ায়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনাও দেখছে বিজেপি। দলের নেত্রী দীপিকা চট্টোপাধ্যায় বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেও হামলা হয়ে থাকতে পারে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।”
আরও পড়ুন:
দেগঙ্গার মাটিকুমড়ার বাসিন্দা আবু খায়ের মণ্ডল। তিনি বিজেপিকর্মী। হামলার কারণ হিসেবে জমি ফেরত চাওয়ার অভিযোগ তুলেছেন আক্রান্ত পরিবারের সদস্য সাবিনা বিবি। ঘটনায় বিজেপি কর্মী আবু খায়ের মণ্ডল-সহ পাঁচজন আহত হয়েছেন। অভিযোগ, বাড়িতে ঢুকে মারধরের পাশাপাশি ভাঙচুরও চালানো হয়। কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও অভিযোগ। আহতদের প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সাবিনা বিবির কথায়, “তৃণমূলের ক্ষমতায় থাকাকালীন আমাদের জমি জোর করে দখল করা হয়েছিল। পালাবদলের পর জমি ফেরত চাওয়াতেই আমাদের উপর হামলা হয়েছে।” ঘটনার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনাও দেখছে বিজেপি। দলের নেত্রী দীপিকা চট্টোপাধ্যায় বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণেও হামলা হয়ে থাকতে পারে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি