সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা দেখেছে রাজকাহিনী৷ এবার বলিউড দেখবে ‘বেগম জান’৷ ক্যামেরার নেপথ্যের নায়ক একজনই, সৃজিত মুখোপাধ্যায়৷ আর ক্যামেরার সামনে যাঁর দিকে সবার নজর থাকবে, তিনি হলেন ‘বেগম’ বিদ্যা৷ দর্শকদের এই প্রত্যাশা বাড়িয়ে দিয়ে প্রকাশিত হল ‘বেগম জান’-এর শুটিংয়ের প্রথম ঝলক৷

প্রথম ঝলকেই বাজিমাত করেছেন ‘বেগম’ বিদ্যা৷ নতুন বছরে সিলভার স্ক্রিনে যেন রাজকীয় মেজাজে প্রত্যাবর্তন করতে চলেছেন নায়িকা৷ পাশে ডিগ্ল্যাম লুকে নজর কেড়েছেন গওহর খানও৷ তবে বিদ্যার এই মেজাজের কাছে সবই দ্যুতিই ম্লান৷
মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘বেগম জান’-এর৷ সৃজিতের প্রথম বলিউড ভেঞ্চারের অনসম্বল কাস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন নাসিরুদ্দিন শাহ, রজত কাপুর, পল্লবী শারদা, ইলা অর্জুন, আশিস বিদ্যার্থী ও চাঙ্কি পান্ডের মতো অভিনেতারা৷ এঁদের নিয়েই বলিউডে শুরু হবে বাঙালি পরিচালকের নতুন কাহিনী৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য
-
তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাল জনগণ, ডিমথেরাপি! আক্রান্তকে উদ্ধার বিজেপির