সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাদের সোশাল অ্যাকাউন্টে বরবারই নেটিজেনদের চোখ থাকে। পান থেকে চুন খসলে ছাড় পান না কেউই। আবার অনেক সময়ে নেটপাড়ার নীতিপুলিশেরা ‘খাপ পঞ্চায়েত’ বসিয়ে কাটাছেঁড়া শুরু করে দেন! স্বয়ং শাহরুখ খানকেও ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয় এই ধর্মনিরপেক্ষ দেশে। এই সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই অনেকে আবার ‘উগ্র’ সাম্প্রদায়িকতার বীজ পুঁতে দেন! এবার নুসরত জাহানের সঙ্গে ইফতার করে কটাক্ষের শিকার হতে হল যশ দাশগুপ্তকে।
বৃহস্পতিবার শহরের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত ইফতার পার্টিতে জুটিতে গিয়েছিলেন যশ-নুসরত। ডায়েট ভুলে কবজি ডুবিয়ে রকমারি পদে ইফতার সারেন তারকাজুটি। নিজেরাই পবিত্র রমদানে ইফতার করার ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। প্লেটে সাজানো থরে থরে পদ। রকমারি ফল, সিঙারা, চপ, মিষ্টি, শরবৎ- তালিকায় মুখরোচক বহু খাবার। ক্যাপশনে নুসরত লিখেছেন- “রমদান আপনার জীবনে শান্তি, শক্তি নিয়ে আসুক। আপনার হৃদয় আরও দয়ায় পরিপূর্ণ হোক।”
View this post on InstagramAdvertisement
নুসরত জাহানের পরনে গোলাপি সালোয়ার। সঙ্গে কানে মানানসই চাঁদবালি। টলিউড ডিভার দিক থেকে যেন চোখ ফেরানো দায়! একই টেবিলে পাশেই বসে থাকা যশকে দেখা গেল কালো রঙের পাটা স্যুটে। দুই তারকাকেই পবিত্র রমদানের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। তবে নেটপাড়ার একাংশ আবার অভিনেতাকে কটাক্ষ করে প্রশ্ন ছুঁড়েছেন- ‘দাদা তুমি মুসলিম?’ কারও বা আবার প্রশ্ন, ‘স্যর, রোজা রেখেছিলেন?’ নুসরত যদিও বরাবরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন। তাই কোনওদিনই ধর্ম নিয়ে কটাক্ষকে পাত্তা দেননি।
[আরও পড়ুন: জীবনে চরম বিপদ! জেল থেকে বেরিয়েই সিদ্ধি বিনায়ক মন্দিরে ছুটলেন এলভিশ যাদব]

View this post on Instagram
[আরও পড়ুন: পদ্ম, ঘাসফুল বা কাস্তে-হাতুড়ি নয়! ভোটের বাজারে বারাকপুরে দেওয়াল জুড়ে উত্তম-সত্যজিৎ]
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা