এবার শিলিগুড়িতে ইডির হানা (ED Raid in Siliguri)। জিএসটি ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সুপারি ব্যবসা চালানোর অভিযোগ। বৃহস্পতিবার সকালে শহরের মোট ছয়টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে শহরজুড়ে ইইচই।
কেন এই অভিযান? জানা গিয়েছে, জিএসটি ফাঁকি দিয়ে সুপারি ব্যবসা করার অভিযোগের তদন্তে তল্লাশি চালাচ্ছে সংস্থা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির একটি সুপারি ব্যবসায়ী চক্র সরকারি কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে তৎপর হয়ে ওঠেন ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির বর্ধমান রোডে সন্দীপ বৈদ্য নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে তাঁর বাড়িতে তল্লাশি চলে। বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য নথি খতিয়ে দেখা হয়।
আরও পড়ুন:
একই সঙ্গে, শহরের পরিচিত সুপারি ব্যবসায়ী ধীরজ ঘোষ ওরফে হিরেশ ঘোষের ফাঁসিদেওয়া ফার্ম হাউজে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সুপারি ব্যবসার আড়ালে কীভাবে কর ফাঁকি দেওয়া হচ্ছিল, তার হিসাব মেলাতে ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট কার্যালয়ের নথিপত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। বর্ধমান রোড ও সুপারি ব্যবসায়ীদের পাশাপাশি শহরের আরও বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালায় ইডি।
অভিযান চললেও কোনও আর্থিক দুর্নীতি হয়েছে কি না, হয়ে থাকলে কত টাকার? আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেছে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এই সিন্ডিকেটে সুপারি ব্যবসায়ী ছাড়া আরও অন্য কেউ যুক্ত কি না, সেই দিকও খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নেই খিচুড়ি বা ভাত, ডাল-সবজি-ডিমেই মিড ডে মিল শ্যামপুরের অঙ্গনওয়াড়িতে
-
‘বিগ বস বাংলা’র দূর্গে হবে রবিবাসরীয় ধামাকা, দাদার দরবারে ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ!
-
সতীর্থদের সমালোচনা করা বিতর্কিত পোস্টে ‘লাইক’, জাতীয় দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ছে রোনাল্ডোর?
-
ডিজে বিটে রাশ, ঢাকের বোলেই আগমনির মেজাজ শহরে! বাড়তি বায়নায় ঢাকির ঘরে ‘আলো’
-
বিরাটির পর দত্তপুকুর, সিপিএমের একের পর এক কার্যালয়ে আগুন! ব্যাপক উত্তেজনা