Bhaswar-Saayoni

‘কেউ কাজ করেনি…’, সুরাহার আশায় সায়নীর দ্বারস্থ ভাস্বর, কী উত্তর পেলেন?

সোশাল মিডিয়ার মাধ্যমেই সমস্যার কথা জানিয়েছেন ভাস্বর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৪, ১৬:৩৯

options
link
‘কেউ কাজ করেনি…’, সুরাহার আশায় সায়নীর দ্বারস্থ ভাস্বর, কী উত্তর পেলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনাদেশ তাঁর পক্ষে। বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে যাদবপুরের মসনদে সায়নী ঘোষ (Saayoni Ghosh)। নব নির্বাচিত এই সাংসদ প্রার্থীর কাছেই এবার সমস্যার সমাধান চাইলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। তাও আবার সোশাল মিডিয়ার মাধ্যমে।

Advertisement

অভিনেত্রী তথা রাজনীতিবিদ সায়নীকে ট্যাগ করে ভাস্বর লেখেন, “মাননীয়া সায়নী ঘোষ, এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে দাসানি ২ স্টুডিওতে শুট করতে আসছি, একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে সাইকেল বা পায়ে হেঁটে শুটিং করতে এলে ভালো হত। বর্ষায় কতটা সাংঘাতিক হয়ে ওঠে আশা করি বুঝতে পারছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

[আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনার মাঝেই খোলামেলা পোশাকে মালাইকা, খোঁচা দিয়ে পোস্ট অর্জুনের!]

এর পরই আবার আক্ষেপের সুরে অভিনেতা লেখেন, “বিগত দিনে কেউ কাজ করেনি। আপনি আশা করি এর সুরাহা করবেন। কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন। বিনীত ভাস্বর চট্টোপাধ্যায়।” ভাস্বরের এই আবেদনের জবাব কমেন্ট বক্সেই দিয়েছেন সায়নী। লিখেছেন, “নিশ্চই ভাস্বরদা। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। এর জন্য যদি আপনি এমন কোনও কনট্যাক্ট দিতে পারেন যাঁর সঙ্গে যোগাযোগ করে আমার টিম ওই নির্দিষ্ট জায়গাটি দেখে আসতে পারে। দয়া করে ইনবক্স করুন।” সায়নীর কথা অনুযায়ী ইনবক্সেই যোগাযোগের নম্বর দিয়ে দেন ভাস্বর।  

Saayoni Reaction

প্রসঙ্গত, যাদবপুর কেন্দ্রে এবারে সায়নী ঘোষের জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না। তবে, লড়াইটা কঠিন ছিল। খোদ সায়নী স্বীকার করেছিলেন যে, যাদবপুরে অনেক কাজই বাকি থেকে গিয়েছে। তার উপর আগের বার একজন অভিনেত্রীই সাংসদ হয়েছিলেন। যাদবপুরের মানুষ তাঁকে খুব যে কাজের সময় পেয়েছেন, তা নয়। ফলত ক্ষোভ খানিকটা জমেই ছিল। সায়নীর লড়াই ছিল সেই পারসেপশন বদলানো। অভিনেত্রী থেকে তিনি এখন যুবনেত্রী। অতএব তিনি যে পুরোদস্তুর রাজনীতিবিদ, তা যাদবপুরের মানুষের কাছে তুলে ধরাই ছিল তাঁর প্রাথমিক লক্ষ্য। সে কাজটি তিনি সুচারু ভাবেই করেছেন এবং আগামীতেও করবেন বলেই আশা জনতার।

[আরও পড়ুন: জন্মের ১১ মাস পর ছেলের মুখ দেখালেন ইলিয়ানা, কেমন দেখতে কোয়াকে?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন