Bhumi Pednekar

বন্যাকবলিত অসমে ত্রাণবিলি ভূমি পেড়নেকরের, ‘ককরোচ’ তুলোধোনা বিতর্কের মাঝেই মানবসেবায় নায়িকা

ককরোচ' বিক্ষোভকারীদের আন্দোলনকে কাটাছেঁড়া করার জন্য যখন ভূমিকে নিয়ে তুমুল শোরগোল মায়ানগরীর সেলেবপাড়ায়, তখন এমন আবহেই চুপিসারে গত বুধবার অসমের শিবসাগর জেলার বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শন করতে যান ভূমি পেড়নেকর। সেই ক্য়ামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই 'ককরোচ' তুলোধনা বিতর্কে যেন খানিকটা ড্যামেজ কন্ট্রোল হল ভূমির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৭:২৫

options
link
বন্যাকবলিত অসমে ত্রাণবিলি ভূমি পেড়নেকরের, ‘ককরোচ’ তুলোধোনা বিতর্কের মাঝেই মানবসেবায় নায়িকা
বন্যাকবলিত অসমে ত্রাণবিলি ভূমি পেড়নেকরের।

দিন কয়েক আগেই দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ’ বিক্ষোভকারীদের আন্দোলনকে খাটো করায় বিতর্কের মুখে পড়েছিলেন ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। পড়ুয়াদের নিয়ে তাঁর বেফাঁস শব্দচয়নের জেরে বহুল কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকী বলিউডের সতীর্থরাই ভূমিকে তোপ দাগতে ছাড়েননি! সংশ্লিষ্ট বিতর্কের রেশের মাঝেই এবার বন্যাকবলিত অসমে (Assam Flood) পৌঁছে মানবসেবায় নিয়োজিত নায়িকা।

Advertisement

‘ককরোচ’ বিক্ষোভকারীদের আন্দোলনকে কাটাছেঁড়া করার জন্য যখন ভূমিকে নিয়ে তুমুল শোরগোল মায়ানগরীর সেলেবপাড়ায়, তখন এমন আবহেই চুপিসারে গত বুধবার অসমের শিবসাগর জেলার বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শন করতে যান ভূমি পেড়নেকর।

গত ছয় দশকের মধ্যে সবথেকে ভয়াবহ বন্যার কবলে অসম। লাগাতার অতিভারী বর্ষণের জেরে প্রায় জলের তলায় রাজ্যের সাত জেলার একাধিক এলাকা। প্লাবিত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এখনও গৃহহীন। মৃতের সংখ্যা প্রায় একশোর দোরগোড়ায়। যতদূর চোখ যাচ্ছে, শুধুই জল আর জল। ঘরবাড়ি, রাস্তাঘাট সব জলের তলায়। বিশেষ করে পূর্ব অসমের শিবসাগর জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি। আর সেখানেই নৌকো করে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গেলেন ভূমি পেড়নেকর। স্থানীয় স্বেচ্ছাসেবীগুলি যখন প্লাবিত এলাকায় পুরোদমে পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে, তখন এমন আবহেই তাঁদের পাশে থাকতে অসমে ছুটে গিয়েছেন বলিউড অভিনেত্রী।

Advertisement
Bhumi Pednekar Visits Flood-Hit Sivasagar in Assam, Meets Victims and Distributes Aid.
বন্যাবিধ্বস্ত অসমে ত্রাণবিলি ভূমি পেড়নেকরের

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ককরোচ’ বিক্ষোভকারীদের আন্দোলনকে কাটাছেঁড়া করার জন্য যখন ভূমিকে নিয়ে তুমুল শোরগোল মায়ানগরীর সেলেবপাড়ায়, তখন এমন আবহেই চুপিসারে গত বুধবার অসমের শিবসাগর জেলার বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শন করতে যান ভূমি পেড়নেকর। ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার দুর্গতদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ত্রাণ শিবিরগুলিতে গিয়ে তাঁদের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেন নায়িকা। আর সেই ক্য়ামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ভাইরাল হতেই ‘ককরোচ’ তুলোধনা বিতর্কে যেন খানিকটা ড্যামেজ কন্ট্রোল হল ভূমির। জানা গিয়েছে, ত্রাণের কাজে নিয়োজিত কর্মীদের অভাব-অভিযোগের কথাও শোনেন এদিন তিনি।

Advertisement

“এইমুহূর্তে খাদ্য, তোষক, স্যানিটেশনের ব্যবস্থা এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো সহায়তা দরকার। ওখানকার ছবি-ভিডিও দেখলে মন ভেঙে যাচ্ছে, অত্যন্ত হৃদয়বিদারক!…” 

ভূমির সঙ্গে ছিলেন ‘ভারত ডিজাস্টার রিলিফ ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবকরা। যারা গত কয়েকদিন ধরেই দিনরাত এক করে অসমে ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন। এর আগেও সাধ্যমতো বন্যাকবলিত অসমের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছিলেন তিনি। ভূমি পেড়নেকর জানিয়েছিলেন, “অসমে প্রচুর ত্রাণসামগ্রীর প্রয়োজন। এইমুহূর্তে খাদ্য, তোষক, স্যানিটেশনের ব্যবস্থা এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মতো সহায়তা দরকার। ওখানকার ছবি-ভিডিও দেখলে মন ভেঙে যাচ্ছে, অত্যন্ত হৃদয়বিদারক! সকলের কাছে অনুরোধ, যে যার সাধ্যমতো অনুদান দিন।” এবার নিজেই পৌঁছে গেলেন প্লাবিত অসমের শিবসাগরে।  অনুপম খেরও ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অসম সরকারের ত্রাণ তহবিলে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bharat Disaster Relief Foundation (BDRF) (@bdrf_official)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.