তারকা হওয়া কী আর মুখের কথা! এদিক থেকে ওদিক হলেই ব্যাস! অতি সন্তর্পণে প্রতিটা পা ফেলতে হয়। না হলে অজান্তেই ট্রোলের শিকার। ঠিক যেমনটা ঘটল অভিনেত্রী ভূমি পেড়নেকরের সঙ্গে। পবিত্র শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করে প্রার্থনার সময় চোখে সানগ্লাস পরেছিলেন ভূমি। সেই মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই একেবারে রে রে করে ছুটে এসেছেন নেটপাড়ার নীতিপুলিশরা।
আরও পড়ুন:
ভূমির শিবভক্তিতে রুষ্ঠ এক ব্যক্তি কড়া ভাষায় লিখেছেন, ‘পুজোর সময়ও ওঁদের স্টাইল আর ফ্যাশনের দিকেই নজর থাকে। নাহলে ওঁদের সাধারণ মানুষের মতোই মনে হবে।’
পুজোর সময় কেন চোখে সানগ্লাস? এই প্রশ্নেই সরগরম নেটভুবন। ভূমি নিজেই সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শিবভক্তির ছবি শেয়ার করে খাল কেটে কুমীর এনেছেন, তা বললে অত্যুক্তি হবে না। শ্রাবণ মাসে শিব পুজোর ছবি পোস্ট করে ভূমি (Bhumi Pednekar) লিখেছেন, ‘আমার জীবন যাতে খুব সহজ হয়ে যায় সেই প্রার্থনার জন্য আমি মহাদেবের কাছে আসিনি। বরং শ্রাবণ মাসের এই পুজোয় আমি ভগবানের কাছে প্রতিবার একটাই জিনিস চাই, যাতে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে জীবনের বাকি পথটা চলতে পারি।’

এদিন অভিনেত্রীর পরনে ছিল ডেনিম জিনস আর কালো টপ। সঙ্গে মানানসই রোদচশমা। একে তো পশ্চিমী পোশাক, সঙ্গে আবার সানগ্লাস। ঠিক যেন গোদের উপর বিষফোঁড়া। ভূমির ছবি-ভিডিও দেখে এক নেটিজেনের খোঁচা, ‘রোদচশমা পরে পুজো করার কী প্রয়োজন? অত্যন্ত বাড়াবাড়ি।’
View this post on Instagram
অপর এক নেট নাগরিকের মতে, ‘ছবি তোলার থেকে মহাদেবের প্রতি ভক্তি প্রদর্শনটা মনে হয় বেশি জরুরি।’ নেটপাড়ার অপর এক ব্যক্তির প্রশ্ন, ‘মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়েছেন নাকি ছবি তুলতে?’ ভূমির শিবভক্তিতে রুষ্ঠ এক সদস্য কড়া ভাষায় লিখেছেন, ‘পুজোর সময়ও ওঁদের স্টাইল আর ফ্যাশনের দিকেই নজর থাকে। নাহলে ওঁদের সাধারণ মানুষের মতোই মনে হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত