সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দঙ্গল’ দেখেছেন? সে তো রিল ভারসন। ক্যামেরার সামনে পরিচালকের নির্দেশে হয়েছে। রিয়্যালিটি কেমন হয় জানতে চান? তাহলে বিগ বস ১০-এর শুক্রবারের এপিসোড একদম মিস করবেন না। দুই নারী সেখানে কোনও তরবারি ছাড়াই বাঁধিয়েছেন তুমুল কাণ্ড। কোনও মেয়েলি চুলোচুলি নয়, রীতিমতো মারদাঙ্গা লেগে গিয়েছে বিগ বসের ঘরে। সৌজন্যে বানী জে ও লোপামুদ্রা রাউত। দেখুন দুই মহিলার রিয়্যাল ‘দঙ্গল’।
It sure cannot get worse for @bani_j & @lopa9999! Witness the biggest cat-fight in the history of #BB10! Watch this space for more! pic.twitter.com/hEtd7w7iWj
Advertisement— Bigg Boss (@BiggBoss) January 12, 2017
Advertisement
ঘটনার সূত্রপাত হয় বিগ বসের এই টাস্কে। যার নাম ছিল ‘বিবি কল সেন্টার টাস্ক’। যাতে পালা করে কল সেন্টারের কর্মী ও উপদ্রবকারী কলার সাজতে হবে ঘরের বাসিন্দাদের। প্রথমে কর্মী হন লোপা। বানী লোপাকে উত্যক্ত করার জন্য তাঁর সুন্দরী প্রতিযোগিতা জেতা নিয়ে খোঁটা দেন সেই সময়। পরে বানী যখন কল সেন্টারের কর্মী সাজেন, লোপা তাঁর ক্যানসার আক্রান্ত মার কথা তোলেন। তিনি বলেন, বানী মায়ের অসুস্থতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন সমবেদনা পাওয়ার জন্য। এতে খেপে যান টেলিভিশন তারকা। লোপার ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। ঘরবাসীরা চেষ্টা করেও আটকাতে পারেননি এই ক্যাট ফাইট।
এর মধ্যেই আবার সূত্রের খবর, বিগ বসের বাসিন্দাদের খোঁজ নিতে আসছেন ডান্সিং স্টার গোবিন্দা। নিজের ‘পার্টনার’ সলমনের সঙ্গে মিলে সবাইকে নাকি ‘রিয়্যালিটি চেক’ দিতে চলেছেন তিনি।
আরও পড়ুন –
ব্লাডি হেল! এই তুরুপের তাসও লুকিয়ে ছিল কঙ্গনার হাতে?
গান বেঁধে ট্রাম্পকে বিঁধলেন রহমান, উঠে এল নোট বাতিলের গাথাও
সর্বশেষ খবর
-
হাসিনার বক্তব্য প্রচার করবেন না, আইন বাতলে গণমাধ্যমকে বার্তা তারেকের তথ্য উপদেষ্টার
-
ওড়না দিয়ে দেবের ঘাম মোছাচ্ছেন শুভশ্রী! ‘একবার ভালোবাসলে…’, শুটিং ঝলক দেখে ‘ফোড়ন’ ভক্তদের
-
কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি মারতে রাজি হননি চার ফুটবলার, কারা?
-
বিশ্বকাপে বিরাট ধাক্কা ব্রাজিলের, ছিটকে গেলেন পাকেতা, এবার দরজা খুলবে নেইমারের?
-
‘ব্যর্থতার দায় আমার’, নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, উত্তরসূরি কে?