Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Bangladesh

হাসিনার বক্তব্য প্রচার করবেন না, আইন বাতলে গণমাধ্যমকে বার্তা তারেকের তথ্য উপদেষ্টার

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। দণ্ডিত আসামি শেখ হাসিনা। তাঁর বক্তব্য প্রচারে দেশে নিষেধাজ্ঞা রয়েছে, স্মরণ করালেন তারেকের তথ্য উপদেষ্টা

সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৪:৪১

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৪:৪১

options
link
হাসিনার বক্তব্য প্রচার করবেন না, আইন বাতলে গণমাধ্যমকে বার্তা তারেকের তথ্য উপদেষ্টার zoom
ফাইল ছবি।
Advertisement

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। দণ্ডিত আসামি শেখ হাসিনা। তাঁর বক্তব্য প্রচারে দেশে
নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় গণমাধ্যমগুলি আইন মেনে (হাসিনার বক্তব্য) প্রচার করবে, দায়িত্বশীল ভূমিকা নেবে বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এদিন জাহেদ উর রহমান আরও বলেন, দেশের কোনও কোনও গণমাধ্যম দণ্ডপ্রাপ্ত আসামি
শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। যোগ করেন, “শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাংলাদেশে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে। শুধু দণ্ডপ্রাপ্ত বলেই নয়, তার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। যদিও আমাদের অনেক মিডিয়া এই কাজটা (প্রচার) করছে। তারা আদালতের নিষেধাজ্ঞা, নির্দেশনা মানছেন না।”

Advertisement

জাহেদ বলেন, “যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, আমরা প্রাথমিকভাবে আহ্বান জানাই, তারা যেন এই কাজটা না করেন।” যদিও বলেন, “আমরা এটা নিয়ে খুব কঠোর অবস্থান নিচ্ছি না, কিন্তু আশা করি মিডিয়াগুলি আইনের প্রতি শ্রদ্ধা রাখবে। তারা এই জিনিসটা (প্রচার) থেকে বিরত থাকবে।’

প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চিন সফর নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর চিন সফর অত্যন্ত সফল হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সরকার দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশনীতি ঠিক করবে। বাংলাদেশের সঙ্গে
যেকোনও দেশের কানেক্টিভিটি হলে সেটি দেশের স্বার্থ রক্ষা করেই হবে। কানেক্টিভিটির বিষয়ে সরকারের আগ্রহ আছে। চিনের সঙ্গে কানেক্টিভিটির সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ৫ ডিসেম্বর ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সময়কালে হাসিনার সব ধরনের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর গত বছরের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। সম্প্রতি ফের শেখ হাসিনার সাক্ষাৎকার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই সাক্ষাৎকার নানাভাবে ছড়াচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.