সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের পরামর্শেও কর্ণপাত করেননি দুজনে। তার ফল হাতেনাতে পেলেন বিগ বস ১১-এর প্রতিযোগী বন্দগী কালরা। আরেক প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে তাঁর লাগামছাড়া ঘনিষ্ঠতা টিভির পর্দায় দেখে সহ্য করতে পারেননি বন্দগীর বাবা। মেয়ের প্রেমকাহিনি দেখে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শুধু তাই নয়, মুম্বইয়ে যে ফ্ল্যাটে ভাড়া থাকতেন বন্দগী সেখান থেকেও তাঁকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির মালিক। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। সবমিলিয়ে জোড়া বিপাকে বিগ ঘরের বাসিন্দা এই উঠতি মডেল।
সম্প্রতি, কালার্স টিভিতে সম্প্রচারিত ‘বিগ বস ১১’-য় দেখা যাচ্ছে, সহ-প্রতিযোগী পুনিশ শর্মার সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হচ্ছেন পাঞ্জাবের এক ছোট শহরের মেয়ে বন্দগী। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে নিজের প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এবার বিগ ঘরে পুনিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা পছন্দ হয়নি অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানের। কিছুদিন আগে টিভির পর্দায় দুজনকেই সাবধানও করেছিলেন তিনি। কারণ, টিভির মাধ্যমে গোটা দেশ তাঁদের দেখছে। এমনকী তাঁদের পরিবারও। কিন্তু তাতে থোড়াই কেয়ার বন্দগী ও পুনিশের। অনেকেই বলছেন, সস্তা প্রচারের লোভে এরা এমন করেই থাকে। কিন্তু পরিবারের কথা মাথায় না রেখে এমন যৌনতা, তাও আবার গোটা দেশের দর্শকদের সামনে। মেয়ের এমন কীর্তিতে পাঞ্জাবে বসে সমাজের কাছেই ছোট হয়ে গিয়েছেন বন্দগীর বাবা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে বন্দগী এমনটা করবেন ভাবতে পারেননি তাঁর বাবা।
মেয়ের ঘনিষ্ঠ মূহূর্তগুলি এখন ওই এলাকায় মুখরোচক বিষয় হয়ে দাঁড়িয়েছে। লোকজনের প্রশ্নের মুখ থেকে বাঁচতে বাড়ি থেকেই বেরোচ্ছিলেন না বন্দগীর বাবা। তারপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। অন্যদিকে, মুম্বইয়ে বন্দগীকে বাড়িছাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্ল্যাট মালিক। বিগ বসের ঘরে থাকার সুবাদে বাইরের খবরগুলি হয়তো পাবেন না বন্দগী। কিন্তু সলমনের কথা অমান্য করে দর্শকদের সামনে নিজের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন রাখতে পারবেন কিনা তা সময়ই বলবে।
সর্বশেষ খবর
-
‘ব্রেন ড্রেন নয়, লক্ষ্য ব্রেন গেইন’, রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিতে রেকর্ড আবেদনে গর্বিত মুখ্যমন্ত্রী
-
ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট থেকে বিশেষ শর্তে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, নির্দেশ হাই কোর্টের
-
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, বছর ঘুরলেও ‘স্বভাব’ বদলাল না, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
-
৫ মাস পরও তাজা বারুদের গন্ধ! খামেনেইয়ের বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রথমবার প্রকাশ ইরানের
-
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?