গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর পেরিয়ে গিয়েছে ৪ মাস। অবশেষে প্রাক্তন নেতার বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করল ইরান।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনই নিহত হন খামেনেই। তাঁর সঙ্গেই মৃত্যু হয় তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। যার মধ্যে ছিলেন খামেনেইয়ের ১৪ মাসের নাতনিও। তবে প্রাণে বেঁচে যান তাঁর পুত্র মোজতবা খামেনেই। তিনি গুরুতর আহত হন। মোজতবা এখন ইরানের বর্তমান সুপ্রিম লিডার। বৃহস্পতিবার ইরান যে ভিডিওটি প্রকাশ করেছে, সেখানে খামেনেইয়ের বাড়ির ক্ষয়ক্ষতির দৃশ্য ফুটে উঠেছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির কাঠামো প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে। বেরিয়ে পড়েছে ‘হাড়-পাঁজর’। বাড়ির ভিতরে একটি হলঘরও ছিল। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকেই খামেনেই ভাষণ দিতেন। কিন্তু হামলার জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হলঘরটিও।
আরও পড়ুন:
Iran released footage of leader Khamanei’s residence after the US attack that martyred him and his family, including 14-month old Zahra pic.twitter.com/dpSEJWKeGP
— COMBATE |🇵🇷 (@upholdreality) July 8, 2026
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইরানের মাশহাদ শহরে সমাহিত করা হবে খামেনেইকে। তাঁর মৃত্যুর ১২৬ দিনেরও বেশি সময় পর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। গত এক সপ্তাহ ধরে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলার পর বৃহস্পতিবার তাঁকে সমাহিত করা হবে। তেহরান থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠান কম, ইরাকের নাজাফ ও কারবালা শহর পেরিয়ে ইরানের মাশহাদে তা শেষ হচ্ছে। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন খামেনেই। তাৎপর্যপূর্ণভাবে সমাহিত করার দিনই খামেনেইয়ের বাড়ির ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করল ইরান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তদন্ত না করে ছাড় নয়, এনকাউন্টার নিয়ে সুপ্রিম নির্দেশিকা কী?
-
শব্দদূষণে বিপত্তি! ইংল্যান্ড ম্যাচের আগে হোটেল ছাড়তে বাধ্য হল হালান্ডের নরওয়ে
-
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা
-
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
-
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির