Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Ammonia gas leak

বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া

বরফ কারখানাটি বন্ধের দাবিতে বেড়াচাঁপা-হাড়োয়া রোড অবরোধ স্থানীয়দের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ২৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ২৩:১৯

options
link
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া zoom
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫। ফাইল ছবি
Advertisement

বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু ও মহিলা-সহ অন্তত ২৫ জন গ্রামবাসী। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে বসিরহাটের হাড়োয়া থানার শা’পুকুর এলাকায়। গ্যাস ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধে নাগাদ শা’পুকুর এলাকার একটি বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কারখানার পার্শ্ববর্তী এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের প্রভাবে শিশু ও মহিলা-সহ বেশ কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। সকলেরই শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়াও ছিল নানা উপসর্গ। তড়িঘড়ি অসুস্থদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যাস লিকের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ঘটনার পরই বরফ কারখানাটি বন্ধের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বেড়াচাঁপা-হাড়োয়া রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। কারখানা থেকে বারবার গ্যাস লিকের মতো ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের কাছে কারখানা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। ঘটনার পর বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও এখনও উত্তপ্ত এলাকা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.