Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Raksha Bandhan 2026

রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া

বাজেট বুঝে কিনে ফেলুন গিফট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ২৩:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ২৩:০৪

options
link
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া zoom
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে দিন এই গিফট।
Advertisement

হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই রাখিবন্ধন। স্বাভাবিকভাবেই ভাই বা বোনকে কী গিফট দেবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করছেন সকলে। আপনার ভাই বা বোন কি গেজেটপ্রেমী? তাহলে আপনার জন্য রইল দারুণ দারুণ গিফটের আইডিয়া।

আপনার বাজেট সর্বোচ্চ পাঁচহাজার টাকা? তাহলে কিনে ফেলতে পারেন স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার, গেমিংয়ের গেজেট। এই বাজেটে দিতে পারেন গার্মেন্ট স্টিমারও। যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে উপহার হতে পারে সদ্য বাজারে আসা মোবাইলও। ই কর্মাস সংস্থাগুলি নানারকম অফার দিচ্ছে। একাধিক কার্ডেও রয়েছে অফার। ফলে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়ও।

Advertisement

চলুন দেখে নেওয়া যাক গিফটের তালিকায় কী কী থাকতে পারে

১.আপনার ভাই বা বোন কি অনেকদিন ধরেই তাদের ফোনটি আপগ্রেড করার কথা ভাবছে? তবে আইফোন ১৭ হতে পারে সেরা উপহার। এতে রয়েছে চমৎকার ক্যামেরা। কিনতে পারেন স্যামসাং এস ২৬ মডেলের একটি ফোনও। এই উপহার হাতে পেয়ে ভাই বা বোন যে আহ্লাদে আটখানা হবেই, তা বলাই বাহুল্য।

আইফোন ১৭।

২.ছবি তুলতে ভালোবাসেন এমন ভাই-বোনদের জন্য ‘ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি ১২’ কিনতেই পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ। এর সব থেকে আকর্ষণীয় বিষয় হল ছবি তোলার সঙ্গে সঙ্গেই প্রিন্ট পাওয়া যায়।

ফুজিফিল্ম ইনস্ট্যাক্স মিনি ১২

৩.আপনার ভাই বা বোন যদি কলেজে ভর্তি হতে হয়েছে? তবে উপহার হিসেবে একটি ল্যাপটপ দিতেই পারেন। ‘প্রাইমবুক ২ ম্যাক্স’ কিনে ফেলুন। এতে অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহার করা যায়। ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন বা এমনকি স্ট্রিমিংয়ের মতো দৈনন্দিন কাজের জন্য এটি অত্যন্ত উপযোগী। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.