গত দু’দশকে সলমন খান এবং ‘বিগ বস’ (Bigg Boss 20) যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। দর্শক-অনুরাগীদের মতে, ভাইজান ব্যতীত এই রিয়ালিটি শো অসম্ভব! উনিশ বসন্ত কাটিয়ে এবার কুড়িতম মরশুম নিয়ে ফিরতে চলেছেন সলমন খান (Salman Khan)। পারিশ্রমিকও চড়া। বিনোদুনিয়ায় ফিসফাস, চলতি মরশুমের জন্য নাকি ১২০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন ভাইজান। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই রবিবাসরীয় জলসায় শুরু হবে ‘বিগ বস’-এর হিন্দি সংস্করণ। তার প্রাক্কালেই শুক্রবার রাতে সংশ্লিষ্ট শোয়ের প্রিমিয়ারে মেজাজ হারালেন সলমন। যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।
আরও পড়ুন:
অগ্নিশর্মা ভাইজানের ধমকে তখন সেটে কার্যত নিস্তব্ধতা! কারণ সলমনের মেজাজ সম্পর্কে অবগত নন, এমন মানুষ সিনেদুনিয়ায় কমই রয়েছেন।
ঠিক কী ঘটেছে? শুক্রবার সন্ধেয় ‘বিগ বস ২০’র প্রিমিয়ার পর্বের শুটিং চলছিল। বিশেষ অনুষ্ঠানের জন্য ভাইজানও বিশেষ লুকে ধরা দিয়েছিলেন। কাউবয় হ্যাট, কালো টি-শার্ট, হাফ জ্যাকেটে ষাটোর্ধ্ব সুপারস্টার যেন তরুণ তুর্কীদেরও দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন। আর ভাইজানের এহেন মারাকাটারি লুক ক্যামেরাবন্দি করার জন্যই হুড়োহুড়ি শুরু করেছিলেন পাপারাজ্জিরা। শুধু তাই নয়, শুটিং চলাকালীন সেটের ভিতরে হাঁকডাকও শুরু করে দেন তাঁরা। কেউ কেউ আবার সলমনকে পোজ দেওয়ার জন্য অনুরোধ জানান। সেসব ছবিশিকারীদের মাঝেই কেউ একজন সলমনকে ‘বাবা’ বলে ডেকে বসেন। এরপর আর নিজেকে চেপে রাখতে পারেননি সুপারস্টার সঞ্চালক। তৎক্ষণাৎ উপস্থিত পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দেন।
সলমনকে বলতে শোনা যায়- “কী ছবি… ছবি… ছবি! আর বাবা, কে বাবা? এসব তোমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই।” অগ্নিশর্মা ভাইজানের ধমকে তখন সেটে কার্যত নিস্তব্ধতা! কারণ সলমনের মেজাজ সম্পর্কে অবগত নন, এমন মানুষ সিনেদুনিয়ায় কমই রয়েছেন। মাসখানেক আগেই হাসপাতাল থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের দৌড়াত্ম্য দেখে তিতিবিরক্ত হয়ে সোশাল মিড়িয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন ভাইজান। এবার ফের বিগ বস ২০’র সেটে ছবিশিকারিদের হাঁকাহাঁকিতে রেগে আগুন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বউমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর