সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃতিক রোশন আর করিনা কাপুর। বড় পর্দায় যখনই জুটি বেঁধেছেন, ছবির ফলাফল বক্স অফিসে যেমনই হোক না কেন, জুটি একেবারে সুপারহিট! তা ‘ম্য়ায় প্রেম কি দিওয়ানি’ হোক বা ‘মুঝসে দোস্তি করোগে।’ আর ‘কভি খুশি কভি গম’ ছবিতে তো এই জুটি আগুন লাগিয়ে ছিল বলিউডের পর্দায়। সেই রসায়নই ফিরতে চলেছে আবার। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হৃতিক রোশন ও করিনা কাপুর নতুন এক ছবিতে জুটি বাঁধতে চলেছেন। জানা গিয়েছে, প্রযোজক সংস্থা জংলি পিকচার্সের নতুন ছবিতেই নাকি দেখা যাবে করিনা ও হৃতিককে। তবে এই ছবি কে পরিচালনা করবেন, তা এই মুহূর্তে ফাঁস করতে চায়নি প্রযোজক সংস্থা।
[আরও পড়ুন: ‘ধূলিকণা’ ধারাবাহিকে কুমার শানু! জানেন, কোন চরিত্রে অভিনয় করবেন গায়ক? ]
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত বছর ডিসেম্বরে হৃতিকের কাছে এই ছবির অফার নিয়ে গিয়েছিল প্রযোজক সংস্থা। দীর্ঘ সময় ধরে কথাবার্তা চলার পর নাকি হৃতিক রাজিও হয়েছেন। অন্যদিকে, করিনার কাছেও অফারটি গিয়েছে। তবে করিনার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি।
এই মুহূর্তে হৃতিক রোশন ব্যস্ত রয়েছেন ‘বিক্রম বেদা’র শুটিংয়ে। এই ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে সইফ আলি খানকে। আর অন্যদিকে চলতি বছরেই মুক্তি পেতে পারে করিনার ‘লাল সিং চাড্ডা’। এই ছবিতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা কাপুর।
[আরও পড়ুন: উইকিপিডিয়ায় উঠে এল যশের সঙ্গে নুসরতের সম্পর্কের রসায়ন, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি