বিনোদুনিয়ায় মন দেওয়া নেওয়ার বিষয় নতুন কিছু নয়। তারকাদের প্রেমের গুঞ্জন বাতাসে সবসময়ই ওড়ে। কেউ তাতে সিলমোহর দেন আর কেউ দেন না, ফুৎকারে উড়িয়ে দেন। এবার সেইরকমই এক গুঞ্জন ফের দানা বাঁধছে বলিউডে। আর তা হল অনন্যা পাণ্ডে আর মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার প্রেমের গুঞ্জন।
আরও পড়ুন:
যদিও বাতাসে তাঁদের সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। তা নতুন কিছু নয়। তবে যা নতুন তা হল, এই জল্পনা ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে সাম্প্রতিককালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার আদুরে পোস্টে শুভেচ্ছাবার্তা যেন আরও বেশি উসকে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কার একটি ছবি পোস্ট করে অনন্যা লেখেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াকি। তুমিই সেরা।’ অন্য আরও একটি পোস্টে অনন্যা একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মনে হয় এই কেকটা সেরা।’ ব্যস, নেট দুনিয়ায় তা চোখ এড়ায়নি কারও। এমন আদুরে ভঙ্গিমায় অভিনেত্রীর পোস্ট দেখে মনে করছেন অনেকেই যে সত্যিই মার্কিন মডেলে মন মজেছে অনন্যার।
আরও পড়ুন:

তবে শুধু অনন্যা একাই নন। একইভাবে অনন্যাকেও আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ব্লাঙ্কা নিজেও।
View this post on InstagramAdvertisement
তবে শুধু অনন্যা একাই নন। একইভাবে অনন্যাকেও আদুরে পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ব্লাঙ্কা নিজেও। বলে রাখা ভালো, পএরপর থেকেই তাঁদের নিয়ে বিনোদুনিয়ায় নানা চর্চা। যদিও এই প্রেমের গুঞ্জনে সিলমোহর দেননি অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কা কেউই। উল্লেখ্য, এর আগে বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। সেই সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। তবে সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব শেষ হয়নি। একসঙ্গে কার্তিকের সঙ্গে পর্দা ভাগ করেছেনহ অভিনেত্রী। সাম্প্রতিককালে ‘প্রাক্তন’ কার্তিকের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা’ ছবিতে জমিয়ে প্রেম করেছেন অনন্যা। আর এদিকে চলছে তাঁর রিয়েল লাইফের প্রেমের গুঞ্জন।
সর্বশেষ খবর
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো
-
রামমন্দিরে ‘চুরি’ করেই বাড়ি, ফার্মহাউজ, গাড়ি! ফুলেফেঁপে উঠেছিল শ্যালক-জামাইবাবু জুটি
-
স্ট্রিটফুড হিসেবে দেদার বিকোচ্ছে ফড়িং-রেশমকীট ভাজা, অক্টোপাস-ঝিনুকেও রসনা চিনে
-
বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায়, নেতৃত্ব হারাচ্ছেন হরমনপ্রীত? মুখ খুললেন কোচ অমল