Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Familywala

উইন্ডোজের ২৫ বছরে সুমনের ‘ফ্যামিলিওয়ালা’, ‘আমি কৃতার্থ…’, কেন বললেন শিবপ্রসাদ?

ছবিতে বরাবর থেকেছে সম্পর্ক, পরিবার ও সমাজের প্রতি এক দায়বদ্ধতার বার্তা। প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে উইন্ডোজ-এর ব্যানারে তেমনই এক ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক সুমন ঘোষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৯:৩৬

options
link
উইন্ডোজের ২৫ বছরে সুমনের ‘ফ্যামিলিওয়ালা’, ‘আমি কৃতার্থ…’, কেন বললেন শিবপ্রসাদ? zoom
ফ্যামিলিওয়ালা' ছবির শুটিংয়ে পরিচালক সুমন ঘোষ ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সুমন ঘোষের ফেসবুক থেকে।

ছাব্বিশের শুরুতেই রজতজয়ন্তী বর্ষে একগুচ্ছ ছবির কথা ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এককথায় দর্শককে একগুচ্ছ সিনে চমক দিয়েছিলেন টলিপাড়ার হিট পরিচালক জুটি। তাঁদের ছবিতে বরাবর থেকেছে সম্পর্ক, পরিবার ও সমাজের প্রতি এক দায়বদ্ধতার বার্তা। প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে উইন্ডোজ-এর ব্যানারে তেমনই এক ছবি নিয়ে আসতে চলেছেন পরিচালক সুমন ঘোষ। গত ডিসেম্বরেই সেখবর জানা গিয়েছিল। ছবির নাম ‘ফ্যামিলিওয়ালা’।

সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথমবার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সুমন ঘোষ। ২৮ জানুয়ারি ছবির শুটিং শুরু হয়েছিল। ছবি শেষ হতেই শিবপ্রসাদের সঙ্গে শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়ে স্মৃতিমেদুর হয়েছেন পরিচালক। জানিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। এবার সুমন ঘোষের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা শোনালেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার ছবির শুটিং শেষে পরিচালক সুমন ঘোষ তাঁর সোশাল মিডিয়ায় দু’টি ছবি ভাগ করে নেন। যার একটি ‘ফ্যামিলিওয়ালা’র শুটিংয়ের প্রথম দিনে তোলা আর একটি শেষ দিনে তোলা। সেই ছবি ভাগ করে নিয়ে সুমন ঘোষ লিখেছিলেন, ‘ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে শিবুর একটি ছোট চরিত্রে অভিনয় দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেম। তখন থেকেই ওর সঙ্গে ছবি করার অপেক্ষায় ছিলাম আমি। যদিও ওই ছবির পরে শিবপ্রসাদ অনেক ছবিতেই অভিনয় করেছেন। তবে তা নন্দিতা রায়ের পরিচালনায় উইন্ডোজ প্রযোজিত ছবিতে। দীর্ঘ পঁচিশ বছর পর অন্য কোনও পরিচালকের সঙ্গে ও কাজ করল। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই ভীষণ ভালো। ছবিতে শিবপ্রসাদের চরিত্রটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল। কিন্তু তার জন্য যা যা করার দরকার ও সব করেছে। ওর শ্রম ওর মুহূর্তের ভাবনা ছবির শুটিংয়ের সময় দৃশ্যটাই পালটে দিয়েছে আমূল। শিবপ্রসাদ বুঝিয়ে দিয়েছে যে ওর শুরুটা মঞ্চ থেকে। ও মঞ্চের অভিনেতা। শুটিং শেষ। ওর সঙ্গে কাটানো শুটিংয়ের মুহূর্তগুলো খুব মিস করব।’

Advertisement

 

পরিচালক সুমন ঘোষের পর এবার শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কেমন ছিল ‘ফ্যামিলিওয়াল’র শুটিংয়ের দিনগুলো? শিবপ্রসাদ বলেন, “উইন্ডোজের ২৫ বছর পূর্তিতে সুমন ঘোষ যে ছবিটি বানাচ্ছেন তার কনসেপ্ট এককথায় অনবদ্য। একটি অনন্য-অসাধারণ ভাবনা। আমাদের সামনের পৃথিবী বোধহয় এমন ভাবনাকে সঙ্গে নিয়েই এগোবে। সেই সিনেমার অংশ হতে পেরে এবং সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটি আমাকে বিশ্বাস করে দেওয়ার জন্য আমি চির ঋণী, চিরকৃতার্থ। আমাকে এই ছবিতে যাঁদের সঙ্গে অভিনয় করার জন্য নির্বাচন করেছেন, সত্যি বলছি তাঁরা অসাধারণ অস্ট্রেলিয়ান টিম। যেখানে একদিকে ম্যাগ্রাথ, ব্রেট লি আর একদিকে আমাদের শেনওয়ার্ন। যেদিকে যাব সেদিকেই মুশকিল। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটাও আমার কাছে মুশকিলেরই ছিল। জীবনে প্রথমবার পর্দায় এঁদের সঙ্গে কাজ করলাম। স্বস্তিকা, সুদীপ্তা, অনসূয়া মজুমদার, লিলি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার অভিনয় করতে পেরেছি। অর্থাৎ এটাই আমার কাছে সাংঘাতিক ব্যাপার। জানি না কতটুকু করতে পেরেছি। আপাতত ছবির এডিট চলছে। তার পর রয়েছে ডাবিংয়ের পর্ব। আপাতত ছবি মুক্তির পর দর্শক কি প্রতিক্রিয়া জানান সেই অপেক্ষায় রয়েছি। খুব টেনশনে আছি। এটুকু বলতে পারি।”

‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের লুক

সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথমবার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সুমন ঘোষ। ২৮ জানুয়ারি ছবির শুটিং শুরু হয়েছিল। ছবি শেষ হতেই শিবপ্রসাদের সঙ্গে শুটিংয়ের মুহূর্ত ভাগ করে নিয়ে স্মৃতিমেদুর হয়েছেন পরিচালক।

উল্লেখ্য, প্রথম থেকেই ‘ফ্যামিলিওয়ালা’র নায়িকামুখ নিয়ে সিনেমহলে কৌতূহল ছিল। এবার খবর, ‘কণ্ঠ’র পর আবারও জোড়া নায়িকাকে দেখা যাবে শিবপ্রসাদের বিপরীতে। ‘ফ্যামিলিওয়ালা’র সুবাদেই উইন্ডোজ-এর ঘরে প্রথমবার পা রাখছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী। আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে কৌতুকরস। প্রযোজক-পরিচালক হিসেবে নন্দিতা-শিবপ্রসাদ বরাবরই পারিবারিক গল্প বলায় সিদ্ধহস্ত। অতঃপর ‘ফ্যামিলিওয়ালা’র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম ঘটবে না, হলফ করে বলা যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.