বৃষ্টিভেজা রবিবাসরীয় ছুটির দিনে শহর কলকাতায় ঝটিকা সফরে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। সঙ্গী তাঁর প্রযোজক ভাই শাকিব সালেম। ডার্ক কমেডি থ্রিলার ‘বেবি ডু ডাই ডু’-এর হল ভিজিটের জন্য খাস কলকাতায় হাজির ভাই-বোন জুটি। সিনেমা মুক্তির পর দর্শকের ইতিবাচক সাড়া মিলেছে। সিনে সমালোচক ও বিশেষজ্ঞরাও ছবির প্রশংসায় পঞ্চমুখ। ছবির সাফল্য উদযাপনের সঙ্গে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন শহর ঘুরছেন তাঁরা। রবিবার পৌঁছে গেলেন কলকাতার সিনেপ্রেমীদের কাছে।
আরও পড়ুন:
ছবিটি পরিচালনা করেছেন নচিকেত সাওয়ান্ত এবং প্রযোজনার দায়িত্বে হুমার ভাই শকিব সেলিম। সিনেমা প্রচারের ক্ষেত্রে কলকাতার প্রতি বলিউডের বিশেষ আকর্ষণের কথা আজ আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দিন কয়েক আগেই বৃষ্টিস্নাত কলকাতায় এসে ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’র পরিচালক ইমতিয়াজ আলি। অতঃপর হুমা কুরেশির আগমন। দুজনের মুখেই কলকাতার জয়গান।

‘বেবি ডু ডাই ডু’-এর প্রচারে এসে সাংবাদিক সম্মেলনে হুমা বলেন, “ভীষণ ভালো রেসপন্স। কলকাতার দর্শকরা সিনেমাপ্রেমী এবং সিনেমা সম্পর্কে লিটারেট। এইরকম দর্শকদের সামনে থেকে দেখা করে তাদের প্রতিক্রিয়া জেনে অদ্ভুত অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করা যাবে না।”

রবিবার ছুটির আমেজে কলকাতায় কীভাবে সময় কাটালেন ভাই-বোন? হাসি মুখে কলকাতার প্রতি প্রেম নিবেদন করে বলেন, “আমি সবসময় কলকাতায় সময় কাটাতে ভালোবাসি। এয়ারপোর্ট থেকে সোজা হল ভিজিটে গিয়েছি। ছুটির দিনে হল ভিজিটে হাউসফুল অডিয়েন্স দেখে মন খুশি হয়ে গিয়েছে। এর মাঝেও খাওয়াদাওয়া করেছি। আবার হল ভিজিটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

কলকতায় এসে একটা ইচ্ছাপূরণ বাকি রয়েছে হুমার। আলুপোস্ত ও মনের মত মাছের পদ খাওয়ার। এবার সেই সাধ মিটিয়েই মুম্বই ফিরবেন। ‘বেবি ডু ডাই ডু’ তে মূক ও বধির সাইলেন্ট কিলারের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জন্য বহু প্রশিক্ষণ নিতে হয়েছে হুমাকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই