Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
AI chatbot

কম পরিশ্রমে দ্রুত কাজ সারতে চান? আপনার জন্য আদর্শ এই ৫ এআই টুল

অ্যাসাইনমেন্ট থেকে মেল, যে কোনও কাজ হবে যাবে নিমেষে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৬:৩৩

options
link
কম পরিশ্রমে দ্রুত কাজ সারতে চান? আপনার জন্য আদর্শ এই ৫ এআই টুল zoom
কম পরিশ্রমে দ্রুত কাজ সারতে চান? আপনার জন্য আদর্শ এই ৫ এআই টুল

সময়ের সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে প্রযুক্তি। বলা যায়, আট থেকে আশি এখন সকলেই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। বর্তমানে যে কোনও কাজ সহজতর করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ছাত্র হোক বা কর্মরত, সকলেই এখন এআইয়ের হাত ধরে দীর্ঘক্ষণের কাজ সেরে ফেলছে নিমেষে। এই টুলগুলো মানুষকে নতুন ধারণা তৈরি করতে, জটিল সমস্যার সমাধান করতে ভীষণভাবে সাহায্য করছে। যার ফলে বাঁচছে সময়, বাড়ছে কর্মদক্ষতা। আপনি কি সদ্যই এই চ্যাটবটের ব্যবহার শুরু করেছেন? তাহলে আপনার জন্য পাঁচটি এআই টুল আদর্শ, যা কাজ করে দেবে আরও সহজ।

চ্যাটজিপিটি- OpenAI-এর তৈরি ChatGPT এই মুহূর্তে অন্যতম সেরা ও শক্তিশালী চ্যাটবট। সব বয়সের মানুষ ব্যবহারের উপযোগী করে তৈরি এটি। বিভিন্ন সমস্যার সমাধান করতে, লেখার মান উন্নত করতে এবং এমনকী পরীক্ষার প্রস্তুতিতেও সহায়তা করে এটি। কর্মরতদের ক্ষেত্রে, এই চ্যাটবটটি ইমেইলের খসড়া তৈরি করতে, ব্যবসা সংক্রান্ত পরামর্শ, দীর্ঘ নথিপত্রের সারসংক্ষেপ তৈরি করতে পারে নিমেষে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুগল জেমিনি- আপনি গুগলের জগতে বাস করেন? অর্থাৎ জি-মেইল, ডক্স, ড্রাইভ ব্যবহার করেন? তাহলে জেমিনি আপনার জন্য আদর্শ। যে কোনও ফাইলের সারসংক্ষেপ, বিষয়বস্তু নিয়ে ভাবনাচিন্তা, তথ্য বিশ্লেষণে এটি ভীষণভাবে উপযোগী। এছাড়া ছবি-ভিডিও তৈরি তো রয়েছেই। 

মাইক্রোসফট কোপাইলট- কোপাইলট এমনভাবে তৈরি যাতে প্রচলিত অফিস অ্যাপগুলো অর্থাৎ পাওয়ারপয়েন্ট, ওয়ার্ড এবং এক্সেল এতে সাবলীলভাবে কাজ করে। এটি ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি, স্প্রেডশিট তৈরি, ইমেল ও মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি করা যায় সহজে। যারা মাইক্রোসফট ৩৬৫ -এর উপর নির্ভর করেন দৈনন্দিন কাজের জন্য, তাঁদের জন্য এই অ্যাপ অত্যন্ত কার্যকরী। 

ক্লড- দীর্ঘ নথিপত্র নিয়ে কাজ করার জন্। অ্যানথ্রপিক -এর ‘ক্লড’ (Claude) আদর্শ। নিবন্ধ সম্পাদনা, গবেষণাপত্রের সারসংক্ষেপ তৈরি, দীর্ঘ নথিপত্র পর্যালোচনা, বিস্তারিত বিষয়বস্তু প্রস্তুত এবং লেখার মান উন্নত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। শিক্ষার্থী বা পেশাজীবীরা, যারা দীর্ঘ ও বিশাল আকারের লেখা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন তারা চোখ বন্ধ করে এটির উপর ভরসা করতে পারেন। 

পারপ্লেক্সিটি এআই- দ্রুত তথ্য খুঁজে বের করা, তথ্যের সত্যতা যাচাই করা, অনলাইনে আলোচিত বিষয়গুলোর সারসংক্ষেপ তৈরি, পণ্যের তুলনার ক্ষেত্রে  এটি আদর্শ। আপনি যদি শিক্ষার্থী বা সাংবাদিক হন, দ্রুত ও নির্ভরযোগ্য উত্তর চান, তাহলে আপনার জন্য অত্যন্ত কার্যকর এটি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.