৩০ বছর পর বাংলা সিনেমায় তনুজা, একান্ত আলাপে জানালেন মনের কথা

পরমের ‘সোনার পাহাড়’ পছন্দ হল কেন? নায়িকার উত্তর...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:০০

options
link
৩০ বছর পর বাংলা সিনেমায় তনুজা, একান্ত আলাপে জানালেন মনের কথা

কলকাতায় শেষ বাংলা ছবি করে গেছেন ১৯৯৭ সালে – ‘শেষ চিঠি’। অর্থাৎ তিরিশ বছর পর আবার বাংলা ছবিতে মুম্বইয়ের তনুজা। পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘সোনার পাহাড়’ ছবিতে ‘উপমা’ নামের সত্তরোর্ধ্ব বিধবা মহিলার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে ৮ জুন। তার আগে কলকাতায় বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে কথা বললেন নির্মল ধর।

Advertisement

[অজিত হয়ে এবার ব্যোমকেশের সংসারে পা রাহুলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রায় তিরিশ বছর বাংলা ছবিতে। পরমের ‘সোনার পাহাড়’ পছন্দ হল কেন?

Advertisement

প্রথম কথা পরিচালকের ভিশন! পরমব্রত ইয়ং ডিরেক্টর হতে পারে, কিন্তু গল্প বলার স্টাইল, চরিত্রের বিশ্লেষণ করার ক্ষমতা আমার ভাল লেগেছে। আমি চিরদিনই ভাল স্ক্রিপ্ট চাই। পছন্দ না হলে কাজ করি না। বাংলা ছবির ক্ষেত্রে তো আরও বেশি চুজি হই। স্ক্রিপ্ট যদি আমায় ভিতর থেকে ইন্সপায়ার না করে তা হলে কাজ করব কেন?

এত বছরে ইন্সপায়ার করার মতো স্ক্রিপ্ট পাননি, ভাবলে অবাক লাগছে?

সত্যিই পাইনি। পেলে কাজ করব না কেন? বাংলা থেকে একাধিক চিত্রনাট্য পেয়েছি, কিন্তু পরিচালকের ভিশন আমি ধরতে পারিনি।

হিন্দিতে তো করেননি, সেটাও কি একই কারণে?

ফর দ্য সেম রিজন! তাছাড়া আমি অভিনয়ে তেমন ইন্টারেস্ট পাই না। নতুন আর কী করব! বহুদিন পর কঙ্কনা সেনশর্মার ছবিটা করলাম। বেশ ভাল লেগেছিল স্ক্রিপ্ট। গল্পের বাঁধুনি অন্যরকম। দু-তিনটে মারাঠি ছবিও করেছি।

p-1

অথচ আপনি একটা সময় হিন্দি সিনেমায় গ্ল্যামার গার্লের চরিত্র করেছেন বেশ কয়েক বছর। এখনকার ছবি ও ছবির নায়িকাদের কেমন লাগে?

সময় তো বদলাচ্ছে। বদলানোটাই জীবনের ধর্ম। সেই বদলটায় ভাল-মন্দ লাগার কোনও প্রশ্ন নেই। বদলকে মানতেই হয়। আমার সময়কার গ্ল্যামার গার্লের সঙ্গে আজকের তুলনা করা ঠিক নয়। সত্যি বলছি, এখনকার অধিকাংশ ছবির সঙ্গে আমার তেমন কোনও যোগাযোগ নেই। কখনও সখনও দু-একটি ছবি দেখি ঠিকই, বাট দ্যাটস নট এনাফ টু মেক এ কমেন্ট।

[নিউ ইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা মনোজ বাজপেয়ী]

আর বাংলা সিনেমার সঙ্গে যোগাযোগ, বা দেখা?

না, সেটাও তেমন নেই। বাংলা ছবির খবর তেমন রাখি না। বলতে পারেন, সিনেমা পরিবারের মানুষ এবং নিজে সিনেমা জগতের মানুষ হয়েও আমি একটু নির্লিপ্ত। যখন কোনও ছবিতে কাজ করি, তখনই শুধু ইনভলভমেন্ট, তারপর আবার নিজের জগতে চলে যাই।

পুরনো সময়টা মনে পড়ে না? ইচ্ছে করে না নিজের অতীতটা শেয়ার করতে?

একেবারেই না। (বেশ একটু যেন বিরক্ত হয়েই) যে সময় পেরিয়ে এসেছি সেটা স্মৃতিতেই থাক না একেবারে নিজের মতো হয়ে। সবকিছু কি পাবলিকলি শেয়ার করা যায়, না করা উচিত? আমি কোনওদিনই ‘মেমোয়ার’ লিখব না।

সেই ‘শেষ চিঠি’র পর এতদিন বাদে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন, কেমন লাগল? আলাদা কোনও ফিলিং?

ভালই লাগল। আমরা তো পুরনো বন্ধু। এই তো ক’বছর আগে ওঁর জন্মদিনেও এসেছিলাম কলকাতায়। উত্তমকুমার বা সৌমিত্রকে কি ভুলে যাওয়া সম্ভব! ওঁরাই তো আমার বাংলা সিনেমার ব্রিজ। আরও একজনের নাম আমি বলব– অনেকেই হয়তো জানেন না। পার্থপ্রতিম চৌধুরি। উনি আমায় ‘দোলনা’ নামে একটা ছবিতে একেবারেই অন্যরকম একটা চরিত্রে কাস্ট করেছিলেন। এখন আর তেমন সাহসী লোক কোথায়?

p-3

[আত্মহত্যা করতে চেয়েছিলেন ইন্দের কুমার! ভাইরাল ভিডিও]

আপনি তপন সিংহ, অসিত সেনের মতো অভিজ্ঞ পরিচালকের বাংলা ছবিতে কাজ করে গিয়েছেন। এবার করলেন পরমব্রতর ছবিতে। কোনও পার্থক্য মনে হল?

পার্থক্য দেখলাম শুধু টেকনোলজিতে। এখন অনেক অ্যাডভান্সড। কিন্তু পরিচালকদের প্যাশনে কোনও পরিবর্তন নেই। তখনকার পরিচালকরা যে প্যাশন এবং ভালবাসা আর ইনটেনসিটি নিয়ে ছবি করতেন, এঁরাও তেমনটাই করছেন। প্যাশন, ভিশন আর ভালবাসা না থাকলে কোনও আর্টিস্টিক ওয়ার্কই সাকসেসফুল হয় না। আজকের প্রজন্ম এখনকার প্যাশন নিয়ে কাজ করে। তুলনা করা যায় না, বোধহয় ঠিকও নয়।

শেষ প্রশ্ন। এই ছবির ‘উপমা’ চরিত্রটির সঙ্গে আপনি নিজে পার্সোন্যালি কতটা আইডেন্টিফায়েড?

এতটুকুও না। এমন মহিলার কথা শুনেছি, কিন্তু নিজে কখনওই নয়। আমার অভিনয় করার কাজ, করে দিয়েছি, কেমন হল– আপনারা বলবেন, দর্শক বলবে! পরমের মতো আমারও অনুরোধ প্লিজ ‘সোনার পাহাড়’ দেখুন!

[‘কান’-এর রেড কার্পেটে পাক অভিনেত্রীকে চুম্বন সোনমের, ভাইরাল ছবি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.